Monday , 17 February 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

যৌথবাহিনীর ওপর হামলা, ডা.কথক ৩ দিনের রিমান্ডে

প্রতিবেদক
AlorDhara24
February 17, 2025 9:08 am

নগরের কোতোয়ালী থানাধীন হাজারী গলিতে যৌথবাহিনীর কাজে বাধা দান ও অ্যাসিড নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলায় ডা.কথক দাশের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো.রায়হানুল ওয়াজেদ চৌধুরী বাংলানিউজকে বলেন, হাজারী গলিতে আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দান ও অ্যাসিড নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা আসামি ডা.কথক দাশের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত উভয়পক্ষের শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

আদালত সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর ইসকনের বর্তমান কার্যক্রমের সমালোচনা করে মো.ওসমান নামের একজন দোকানদার কর্তৃক ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে হাজারী গলিতে ৫০০-৬০০ জন ইসকন সমর্থক ও সনাতন ধর্মাবলম্বী উক্ত দোকানে আক্রমণ করে। বিশৃঙখল পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জনগণের জান-মাল রক্ষার্থে যৌথবাহিনী ঘটনাস্থলে গেলে কিছু বিক্ষুব্ধ লোকজন যৌথবাহিনীর ওপর হামলা করে।

এসময় দুষ্কৃতকারীরা যৌথবাহিনীর সদস্যদের ওপর ইট-পাটকেল ও অ্যাসিড ছোড়ে। এতে সেনাবাহিনীর ৫ জন সদস্যসহ ১২ জন আহত হয়।

এ ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে মামলা করে।

 

গত ৫ ফেব্রুয়ারি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে ইউকে যাওয়ার চেষ্টাকালে ইমিগ্রেশন পুলিশ ডা.কথক দাশকে আটক করে বিমান বন্দর থানায় হস্তান্তর করে। রাতে বিমান বন্দর থানা থেকে ডা. কথক দাশকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গত ৬ ফেব্রুয়ারি নগরের কোতোয়ালী থানায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলার আসামি ডা. কথক দাশের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

বন্দরের শীর্ষ সন্ত্রাসী ‘ক্যাডার সোহেল’ র‍্যাবের হাতে গ্রেফতার !

আত্মকর্মসংস্থানের লক্ষে মিথিলা’স কিচেন এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাংবাদিক আসাদুজ্জামান আসাদের গ্রেপ্তারে এনপিজেএ’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

হলফনামা তো নয় যেন দুর্নীতিনামা : মোমিন মেহেদী!

রূপগঞ্জে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ

র‍্যাব-১১’র অভিযানে বিদেশি পিস্তল হেরোইনসহ গ্রেপ্তার ১ জন

রূপগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ !

নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসের সাত দালাল আটক,বিভিন্ন মেয়াদে সাজা

হত্যা মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

error: Content is protected !!