Thursday , 19 December 2024 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

অবৈধ সম্পদ অর্জন: সাধন চন্দ্রের নামে দুদকের মামলা

প্রতিবেদক
AlorDhara24
December 19, 2024 11:11 am

২৫ কোটি টাকার অবৈধ সম্পদ ও ব্যাংক হিসাবে ৪৩ কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়।

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৫ কোটি ৩৪ লাখ ৬৬ হাজার ২৩৮ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের মালিকানা অর্জন করে নিজ ভোগদখলে রেখে অপরাধমূলক অসদাচরণ এবং ৬৫টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ৪৩ কোটি ৪ লাখ ৪৭ হাজার ৩৭৫ টাকা লেনদেন করে মানিলন্ডারিংয়ে সম্পৃক্ত অপরাধ ‘ঘুষ ও দুর্নীতি’ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে রূপান্তর বা স্থানান্তর বা হস্তান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীত প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।

বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যানুসারে, ১/১১ এর পর রাজনৈতিক পটপরিবর্তন হলে ২০০৮ সালে পোরশা, সাপাহার ও নিয়ামতপুর উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাধন চন্দ্র মজুমদার। কিন্তু এর আগে এই আসন থেকে আরও দুইবার নির্বাচন করলেও বিএনপির প্রার্থীর কাছে হেরে যান তিনি।

মূলত ১/১১ এর পর রাজনৈতিক পটপরিবর্তনই তার জীবনে আশীর্বাদ হয়ে আসে। নওগাঁ-১ আসন থেকে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে পরপর তিনবার সংসদ সদস্য হন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন সাধন চন্দ্র মজুমদার।

২০১৮ সালে তৃতীয়বারের মতো সংসদ সদস্য হওয়ার পর তিনি খাদ্যমন্ত্রীর দায়িত্ব পান।

 

তার নির্বাচনী এলাকায় মানুষের মুখে মুখে অঢেল সম্পদ অর্জনের অভিযোগ আসতে থাকে। অভিযোগ রয়েছে, বেসরকারি নিয়োগ বাণিজ্য, স্কুলে নিয়োগ বাণিজ্য, সরকারি প্রতিষ্ঠানে ঠিকাদারি, খাসজমি দখল, খাসপুকুর দখল. নিয়োগ বাণিজ্য, জায়গাজমির কেনাবেচা, সরকারি কাজের ঠিকাদারি কমিশন বাণিজ্য তাকে এমন সম্পদ গড়ার সুযোগ করে দিয়েছে। নামে-বেনামে ও পরিবারের সদস্যদের নামে সম্পদও গড়েছেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ফতুল্লায় জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবক হত্যা: র‍্যাব-১১’র হাতে আটক ২

বন্দর উপজেলায় বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল

কর্মী ও অসুস্থ রোগীদের খোঁজ-খবর নিলেন জামায়াত নেতা মাওলানা মইনুউদ্দিন আহমাদ

নারায়নগঞ্জ মহানগর যুবদলের পূর্ণাগ কমিটিতে রুহুল আমিনকে যুগ্ম আহবায়ক ঘোষণা

শতবর্ষী পাবলিক লাইব্রেরির বই খাচ্ছে উইপোকা, খসে পড়ছে পলেস্তারা

কমর আলী হাই স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

১২৫ বছরে মুড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুল: বর্ণাঢ্য পুনর্মিলনী উৎসবের ডাক

ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছোট ভাইয়ের প্রতারণা মামলায় কারাগারে প্রতারক বড় ভাই জহিরুল

error: Content is protected !!