Wednesday , 6 May 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

রূপগঞ্জে নাগরিক সেবায় পরিবর্তন আনবে বিশ্বব্যাংকের প্রকল্প

প্রতিবেদক
AlorDhara24
May 6, 2026 12:24 pm

রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ রূপগঞ্জের তারাব পৌরসভায় টেকসই নগর উন্নয়ন ও জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) সকালে তারাব পৌর মিলনায়তনে বিশ্ব ব্যাংকের অর্থায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘রেজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট’এর আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌরসভার প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন RUTDP-এর প্রকল্প পরিচালক।

কর্মশালায় সূত্রে জানা যায়, দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের পৌরসভাগুলোর সাথে উত্তর-পশ্চিম অঞ্চলের যোগাযোগ স্থাপনের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। এছাড়া জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সক্ষম আধুনিক নগর ব্যবস্থাপনা গড়ে তুলতে চারটি বিশেষ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এগুলো হলোঃ- ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান, পৌরসভা ডেভেলপমেন্ট প্ল্যান এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান ।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, প্রথম পর্যায়ে বাংলাদেশের ৩৬টি জেলার ৮১টি পৌরসভা ও ৬টি সিটি কর্পোরেশনে এই কার্যক্রম পরিচালিত হবে। এর ফলে দেশের প্রায় ২ কোটি ১০ লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন, যার অর্ধেকেরও বেশি নারী।

কর্মশালায় প্রকল্পের বলা হয়, তারাবসহ অন্তর্ভুক্ত এলাকাগুলোতে উন্নতমানের রাস্তা, ফুটপাত, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, সড়কবাতি, পাবলিক টয়লেট, বাজার ও বাস টার্মিনাল নির্মাণ করা হবে। এছাড়াও বর্জ্য ব্যবস্থাপনার জন্য ডাম্পিং স্টেশন, সুপারমার্কেট, ব্রিজ ও কালভার্ট নির্মাণের মাধ্যমে নাগরিক সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। বিশেষ করে নারী ও শিশুদের জন্য নিরাপদ নগর পরিবেশ নিশ্চিত করতে এই প্রকল্পে আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রধান জেন্ডার স্পেশালিস্ট সাজেদা বেগম,নগর পরিকল্পনাবিদ তামান্না সালাম,সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এম.টি.এস মেহমুদ,পরিবেশ বিশেষজ্ঞ মোঃ হাসিবুল হক,পরিবেশ বিশেষজ্ঞ অরুন্মিতা প্রসাদ,তারাব পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা
মোঃ শরিফুল ইসলাম ভুঁইয়া,তারাব পৌরসভার পৌর নির্বাহী প্রকৌশলী আজিজুল হক,তারাব পৌরসভার পৌর সহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেনসহ কাউন্সিলার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই প্রকল্প বাস্তবায়িত হলে তারাব পৌরসভা একটি আধুনিক ও মডেল শিল্পনগরী হিসেবে গড়ে উঠবে।

তারিখঃ০৬.০৫.২০২৬ইং
মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ নারায়ণগঞ্জ

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

চাষাঢ়ায় শুভ হত্যার ঘটনায় দ্রুত সাফল্য ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩ জন

নারায়ণগঞ্জ -১ আসনে রূপগঞ্জে খেলাফত মজলিসের মনোনীত মুফতি আব্দুল কাইয়ুম মাদানীর মনোনয়নপত্র দাখিল

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির–এর সাথে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান

ফতুল্লায় ১৬০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

ঐতিহাসিক কদম রসুল দরগাহ পরিদর্শন ও জুমার নামাজ আদায় করলেন ডিসি রায়হান কবির

জামায়াতের নিবন্ধন প্রশ্নে ফের আপিল শুনানি ২১ জানুয়ারি

ফতুল্লার দেওভোগে পুলিশের অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

কেন্দ্রীয় যুব দলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জে আনন্দ র‍্যালী

আড়াইহাজারে কোর্টের আদেশ অমান্য করে দোকান ভাঙচুর ও লুটতরাজ

সাবেক প্রতিমন্ত্রী শরিফ আহমেদের ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ

error: Content is protected !!