Tuesday , 7 January 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

সাবেক প্রতিমন্ত্রী শরিফ আহমেদের ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ

প্রতিবেদক
AlorDhara24
January 7, 2025 10:39 am

সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-২ আসনের সাবেক সংসদ সদস্য শরীফ আহমেদের তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধের (ফ্রিজ) আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (০৭ জানুয়ারি) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন (গালিব) এ আদেশ দেন।

দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের পক্ষে উপ-পরিচালক মোহা. নুরুল হুদা ব্যাংক হিসাব ফ্রিজের আবেদন করেন।

আবেদনে বলা হয়, শরীফ আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলছে।

শরীফ আহমেদ তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রূপান্তরের মাধ্যমে নিজের ভোগদখলে রেখে দুর্নীতি দমন কমিশন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং আইন, ২০১২ এর ৪ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন মর্মে প্রতীয়মান হয়।

 

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শরীফ আহমেদ দুটি ব্যাংক হিসাবে রক্ষিত অস্থাবর সম্পদ হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন।

অভিযোগ নিষ্পত্তির আগে সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে কমিশনের কার্যক্রম ব্যাহত হবে। অবিলম্বে তার অর্জিত অস্থাবর সম্পদসমূহ অবরুদ্ধ করা প্রয়োজন।

 

এদিন দুদকের পক্ষে প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, শরীফ আহমেদের নামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি কর্পোরেট শাখার দুই হিসাবে ১ কোটি করে মোট ২ কোটি এবং সোনালী ব্যাংকের জাতীয় সংসদ ভবন শাখায় ১ কোটি ৪৪ লাখ ১৯ হাজার ৮৭০ টাকা আছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ফতুল্লায় জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবক হত্যা: র‍্যাব-১১’র হাতে আটক ২

রূপগঞ্জে বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি

হাসিনা উৎখাতে ছিল না আমেরিকা!

বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে উঠান বৈঠক ও শীতবস্ত্র বিতরণ

মৌলভীবাজারে অভিযানে বাধা, মামলা না নেওয়ার অভিযোগ

জিমখানা কলোনীতে নারী আলোকে মারধর, বসতঘর দখলের চেষ্টার অভিযোগ

নাসিক ৪ নং ওয়ার্ডের টাইগার মিলস মাঠের গরুর হাটের শুভ উদ্বোধন

রাস্তায় পড়ে ছিল গ্যারেজমালিকের রক্তাক্ত মরদেহ

error: Content is protected !!