Thursday , 2 January 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

ব্যাংকিং খাতে সংস্কারের অভাবে ব্যবসাবাণিজ্য কঠিন পরিস্থিতিতে: মোহাম্মদ হাতেম

প্রতিবেদক
AlorDhara24
January 2, 2025 8:08 am

বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে বর্তমানে দেশের সবচেয়ে বড় সংকট হলো ব্যাংকিং খাতে সংস্কারের অভাব। এ খাতে সংস্কার করা না হলে ভবিষ্যতে দেশের ব্যবসাবাণিজ্য কঠিন পরিস্থিতির মুখে পড়বে।

এরই মধ্যে ১৫০-৬০টি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। লক্ষাধিক শ্রমিক বেকার হয়েছে।

 

 

বুধবার বাংলাদেশ প্রতিদিন আয়োজিত রাজধানীর বসুন্ধরা সিটি কনফারেন্স হলে ‘নতুন বছরের প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সামনের দিনগুলোয় আরও অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে।

এর অন্যতম কারণ ব্যাংকিং খাতের পলিসি, যা গত ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া হয়েছে। ক্লসিফিকেশন আইন নামে যে আইন করা হয়েছে সেটি ব্যবসায়ীদের গলা টিপে হত্যা করার মতো একটা আইন।

এসব জায়গা থেকে আমাদের ফিরে আসতে হবে। ব্যাংকিং খাতে যে পরিমাণ লুটপাট হয়েছে তাতে এ খাতে গুরুতর সংস্কার প্রয়োজন।

 

তিনি বলেন, আমি আগেও বলেছি, আইএমএফ কোনো দিন কোনো দেশের মঙ্গলের জন্য প্রেসক্রিপশন দেয়নি। যে দেশ আইএমএফের প্রেসক্রিপশন পুরোপুরি মেনে চলেছে সে দেশ পঙ্গুত্ববরণ করেছে। কিছু কিছু পরামর্শ হয়তো আমাদের নিতে হবে। কিন্তু কোনটা নেব, কোনটা নেব না সেটি রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে। আর ব্যবসাকে বাঁচাতে চাইলে এলডিসিতে উত্তরণের যে লক্ষ্যমাত্রা তা স্থগিত করতে হবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

আগামী ৩মে থেকে সকল জেলা উপজেলায় টিকাদান কর্মসূচি একযোগে চলবে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে  ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন

রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার, তেলের ট্রাক উদ্ধার

তুরস্কে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

সোনারগাঁওয়ে ৮০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু অসুস্থ

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৫২০ মামলা

পূজামণ্ডপ পরিদর্শন ও আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময়ে ঢাকা বিভাগীয় কমিশনার

জেলে যেতে হলে যাব, তবুও প্রিপেইড মিটার বসাতে দেব নাঃ অ্যাডভোকেট মাসুম

নিরাপত্তা নিয়ে উদ্বেগে জুলাই বিল্পবের শহীদদের পরিবার: নাহিদ

error: Content is protected !!