Thursday , 24 September 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর শিক্ষক -মাওলানা আবদুুল জব্বার

প্রতিবেদক
AlorDhara24
September 24, 2026 12:35 pm

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ শিক্ষকদের দ্বীনি মানোন্নয়ন ও অনুপ্রেরণা প্রদানের লক্ষ্যে তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা, নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে ‘একজন শিক্ষক, একজন দায়ী’ শীর্ষক এক মোটিভেশনাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মাদরাসা মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ও নাসিক মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার। তিনি বলেন, “একজন শিক্ষক কেবল পাঠদানকারী নন, বরং তিনি শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর। শিক্ষার্থীদের মাঝে ইসলামী মূল্যবোধ ও দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দিতে শিক্ষকদের দাওয়াতি মানসিকতা ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

​প্রোগ্রামে শিক্ষকদের দ্বীনি মানোন্নয়ন, নৈতিকতা ও আদর্শিক চেতনা জোরদার করার ওপর বিশেষ আলোকপাত করা হয়। ‘একজন শিক্ষক, একজন দায়ী’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষকরা নিজেদের ব্যক্তিগত দ্বীনি উন্নয়ন এবং শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

​অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রোগ্রামটির সমাপ্তি ঘটে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারায় ইংল্যান্ড

আইনের বাইরে কোনো কাজ করা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১,১০৭ বোতল ESKUF সিরাপ উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বন্দরের কলাগাছিয়া ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান-মেম্বার প্রার্থী ঘোষণা

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপে নারায়ণগঞ্জের ফুটবলারদের জার্সি বিতরণ

না’গঞ্জে ধর্মীয় সম্প্রীতি দীর্ঘদিনের ঐতিহ্যঃ ড. আবদুল মঈন খান

ফতুল্লায় জমি নিয়ে বিরোধ: হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

রূপগঞ্জে এলজিইডির ঠিকাদার সমিতির ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

হল গেটের তালা ভাঙলেন কুয়েট শিক্ষার্থীরা

error: Content is protected !!