Thursday , 9 July 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

১,১০৭ বোতল ESKUF সিরাপ উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
AlorDhara24
July 9, 2026 8:33 am

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ১ হাজার ১০৭ বোতল ফেনসিডিলের বিকল্প ESKUF সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি সিএনজিও জব্দ করা হয়।

বুধবার (৮ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া ইউনিয়নের শিবগঞ্জ বোডিং এলাকার সামনে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম. সালাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই মো. আলিমুজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

অভিযানকালে মাছিমপুর এলাকার বাসিন্দা মো. ফারুক আহমেদ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১ হাজার ১০৭ বোতল ESKUF সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি সিএনজি জব্দ করা হয়।

পুলিশের দাবি, উদ্ধার হওয়া ESKUF সিরাপগুলো অবৈধভাবে মাদক হিসেবে বিক্রির উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদক কারবারের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

খিচুড়ি খাওয়া নিয়ে থার্টি-ফার্স্ট নাইটে কিশোরকে গুলি, দুই আগ্নেয়াস্ত্র জব্দ

ভারতে নারীসহ ৮ বাংলাদেশি গ্রেপ্তার

মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে জনসচেতনতা বাড়াতে র‍্যাব-১১-এর টাউন হল মিটিং

পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী

দাঁত দিয়ে নখ কাটার যত ক্ষতি

দেশের চলমান নানা ইস্যুতে বিকালে নেতাদের সঙ্গে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে জেলা পুলিশের ২১৯৬ জন নিয়োজিত থাকবে- পুলিশ সুপার।

বন্দরে গৃহবধূর আত্মহত্যা

নারায়ণগঞ্জে মাটির নিচে রহস্যময় মটকা উদ্ধার গুপ্তধনের গুঞ্জনে জনতার ভিড়

আওয়ামীলীগের সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যে করেছে

error: Content is protected !!