Sunday , 18 October 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

না’গঞ্জে ধর্মীয় সম্প্রীতি দীর্ঘদিনের ঐতিহ্যঃ ড. আবদুল মঈন খান

প্রতিবেদক
AlorDhara24
October 18, 2026 11:57 am

নিজস্ব সংবাদদাতাঃ নারায়ণগঞ্জ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা। এখানে পরস্পর পরস্পরের সাথে সম্পৃক্ত। এখানে সকল ধর্মের লোক একসাথে ধর্মীয় উৎসব পালন করেন। সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান এ অঞ্চলের দীর্ঘদিনের ঐতিহ্য। এ ঐতিহ্য ধরে রাখতে হবে। সবাইকে মিলেমিশে শান্তি ও শৃঙ্খলার সঙ্গে বসবাস করতে হবে।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরীর আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন শেষে উপরোক্ত কথাগুলো বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
এরপর তিনি নগরীর মিশনপাড়া এলাকার রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শন করেন এবং পূজার পরিবেশ ও আয়োজকদের খোঁজ-খবর নেন। ও-ই সময় মন্ত্রী পূজা মণ্ডপে উপস্থিত পূজারী, আয়োজক ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
মন্ত্রী আরও বলেন- দুর্গাপূজা শুধু আনন্দ-উৎসব নয়, এ-টি অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়।  যুগে যুগে সত্য ও মিথ্যা, ন্যায় ও অন্যায়ের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। দেবী দুর্গার অসুরবধের মধ্য দিয়ে অন্যায়ের পরাজয় ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা পাওয়া যায়। দুর্গাপূজা থেকে এ শিক্ষা নিয়ে সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন- বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান সকল ধর্মের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন। তা-ই আমরা সকলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে, প্রধানমন্ত্রীর আহবান বাস্তবায়ন করবো এবং একটি সুন্দর দেশ গড়ার লক্ষে কাজ করে যাবো।
ও-ই সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. আবুল কালাম, জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, পুলিশ সুপার হাবিবুর রহমান, সিটি কর্পোরেশন প্রশাসক ও মহানগর বিএনপি’র আহ্বায়ক এড. মোঃ সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপি’র সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত, আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা, শিপন সরকার, মাহফুজুর রহমান খান, প্রেস সচিব আবুল কাউসার আশা সহ হিন্দু ধর্মাম্বলবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা হালিম জুয়েলের সহধর্মিণীর জানাজা সম্পন্ন

সোনারগাঁয়ে নিত্যপণ্যের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

না’গঞ্জে ধর্মীয় সম্প্রীতি দীর্ঘদিনের ঐতিহ্যঃ ড. আবদুল মঈন খান

জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাস্তার অবৈধ দোকানপাট উচ্ছেদ

ওসমান পরিবারের দোসর ২২টি মামালার আসামী ডেভিল রাজু ও তার সহযোগীদের গ্রেফতারের দাবী

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৭০২ মামলা

মাদকবিরোধী সংগঠন নাগরিক শক্তি কে কম্পিউটার উপহার দিলেন জেলা প্রশাসক

মহার্ঘ ভাতা পাবেন সব সরকারি কর্মচারী, পাবেন পেনশনাররাও: জনপ্রশাসন সচিব

খালেদা জিয়ার মৃত্যুতে শোক শ্রদ্ধা জ্ঞাপন করে নারায়ণগঞ্জ অটো রিক্সা চালক ইউনিয়ন এর পক্ষ থেকে দোয়ার আয়োজন !

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এ কারা প্রার্থী হতে বা ভোট দিতে পারবেন না

error: Content is protected !!