Sunday , 22 December 2024 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

নারায়ণগঞ্জ জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তাসমিন আক্তার পিপিএম’র যোগদান

প্রতিবেদক
AlorDhara24
December 22, 2024 11:40 am

আলোরধারা ডেস্ক:
নারায়ণগঞ্জ জেলায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হিসেবে তাসমিন আক্তার, পিপিএম যোগদান করেন। গত ১৯ ডিসেম্বর নারায়ণগঞ্জে তিনি যোগদান করেন। এসময় নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার নবাগত অতিরিক্ত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার(পিপিএম) মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং ভিকারুননিসা নুন কলেজ থেকে এইচএসসি পাশ করে অতঃপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন পুলিশ সায়েন্স ডিগ্রি অর্জন করেন।
তিনি ৩০ তম বিসিএস এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
এর আগে তাসমিন আক্তার, পিপিএম আর্মড পুলিশ ব্যাটালিয়ন, স্পেশাল ব্রাঞ্চ এবং এন্টি টেররিজম ইউনিট, ঢাকায় অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত ছিলেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!