Saturday , 28 December 2024 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

হাজারীবাগে মিলল যুবকের মরদেহ

প্রতিবেদক
AlorDhara24
December 28, 2024 5:00 pm

রাজধানীর হাজারীবাগের শিকারিটোলা এলাকার একটি বাসা থেকে তৌফিক হোসেন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য সেটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে সাড়ে ১২টায় হাজারীবাগ থানা পুলিশ তৌফিকের মরদেহ উদ্ধার করে।

 

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ চৌধুরী সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, শিকারিটোলা ৯১/২ নম্বর বাড়ির তিনতলার একটি বাসা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। বাসার বারান্দায় পড়েছিল দেহটি।

তৌফিকের গলায় ওড়নার এক অংশ পেঁচানো ছিল, বারান্দার হ্যাঙ্গারে বাধা ছিল অপর অংশটি। তৌফিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

 

তৌফিকের মেজ ভাই মো. তানভীর হোসেন জানান, হাজারীবাগে একটি জুতার কারখানায় কাজ করতেন তার ভাই। তাদের পরিবার হাজারীবাগ গজমহল এলাকায় বসবাস করে। বড় ভাই মুরাদের সঙ্গে শিকারিটোলার বাসায় বসবাস করতেন তৌফিক।

তিনি বলেন, শুক্রবার দুপুরে তৌফিককে বাসায় রেখে বাইরে চলে যান বড় ভাই মুরাদ। সন্ধ্যা পর্যন্ত তৌফিক ফোন ধরেনি। রাতে বাবা ওই বাসায় গিয়ে দেখেন, বারান্দায় পড়ে রয়েছে তৌফিক। তার গলায় ওড়নার একটি অংশ পেঁচানো, ওপরে হ্যাঙ্গারের সঙ্গে আরেক অংশ বাধা। সে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

আ.লীগ নেতা গ্রেফতারে আড়াইহাজারে মিষ্টি বিতরণ!

​পথশিশুদের পুনর্বাসনে বাজেটে বিশেষ বরাদ্দের দাবি মাওলানা মইনুদ্দিন আহমাদের

ট্রেনের টিকিট কেটেও গন্তব্যে যেতে পারছেন না যাত্রীরা

রূপগঞ্জের হোড়গাঁওয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

ঈদে অতিরিক্ত ভাড়া আদায়: নারায়ণগঞ্জে ৩ পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা

লোকসানের বোঝা নিয়েই জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই শুরু

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ী বাদশা মিয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ-প্রচার, থানায় জিডি

একুশে বইমেলায় শাহেদ কায়েস-এর নতুন বই

নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে ছাত্রদল নেতা হাবিবের আহ্বান

অপপ্রচারের বিরুদ্ধে ক্ষুদ্র ব্যবসায়ীর প্রতিবাদ

error: Content is protected !!