Friday , 28 March 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

টাঙ্গাইলে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

প্রতিবেদক
AlorDhara24
March 28, 2025 1:12 pm

টাঙ্গাইলের মির্জাপুরে চোর সন্দেহে গণপিটুনিতে মনির মোল্লা ওরফে আবুল মোল্লা (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ মার্চ) ভোরে উপজেলার বাইমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মনির মোল্লা পাবনা জেলার সুজানগর উপজেলার রায়পুর মাছপাড়া গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার গোড়াই ইউনিয়নের বাইমাইল গ্রামের দেওয়ান সাহাবুদ্দিনের বাড়িতে ৪-৫ জনের একটি চক্র গরু চুরি করতে গোয়াল ঘরের টিন কাটতে থাকে। এসময় সাহাবুদ্দিন চোরদের উপস্থিতি টের পেয়ে আশপাশের লোকজনদের খবর দেন। পরে এলাকাবাসী চোর চক্রের সদস্যদের ধাওয়া করলে চারজন পালিয়ে যায়। তবে মনির মোল্লা দৌড়ে পালানোর সময় পড়ে গেলে এলাকাবাসী তাকে ধরে গণপিটুনি দেয়। একপর্যায়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বিরুদ্ধে অস্ত্র, চুরি, ছিনতাই, ডাকাতিসহ ১৪টি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জে এক মেয়েকে লাঞ্ছিত করার প্রতিবাদ করতে গিয়ে “রবিন বাহিনী’র পিটুনিতে প্রাণ হারালেন ভাড়াটিয়া

ভূমি সেবায় হয়রানি ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিতে ডিসি রায়হান কবির এর আকস্মিক পরিদর্শন

রূপগঞ্জে মানসিক ভারসাম্যহীন গৃহকর্মীর আত্নহত্যা

নরসিংদীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত এক

ওসমান হাদি হত্যাকাণ্ড: নির্দেশদাতার নাম প্রকাশ করল ডিবি

চাঁদপুরে পুকুরে ডুবে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি

রূপগঞ্জে মহাসড়ক ও শীতলক্ষ্যা ঘাটে আবর্জনার স্তুপ, দুর্গন্ধে জনদুর্ভোগ

আমাদের সংগ্রাম দেশকে এগিয়ে নেওয়ার সংগ্রাম: আব্দুল্লাহ আল আমিন

ডেঙ্গু প্রতিরোধে ও চাষাড়া-সাইনবোর্ড সড়কের নান্দনিকতা ফেরাতে ডিসির কঠোর নির্দেশনা

error: Content is protected !!