Tuesday , 27 January 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের দলীয় কার্যালয়ে সশস্ত্র হামলার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে ০১ জনকে গ্রেফতার করেছে র‍্যাব–১১।

প্রতিবেদক
AlorDhara24
January 27, 2026 2:07 pm

১। বাংলাদেশ আমার অহংকার এই শ্লোগান নিয়ে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, চোরাচালান, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও অভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

২। র‍্যাব–১১ এর গোয়েন্দা তথ্য এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া ও সামাজিক গণমাধ্যম সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের ফতুল্লার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহীন মোহাম্মদ সুজনের দলীয় কার্যালয়ে গত ২৪/০১/২০২৬ তারিখ রাত ১১:১০ ঘটিকায় কতিপয় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অফিস কক্ষসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।

এ সময় দলীয় কর্মী রাসেলসহ অনেকে বাধা প্রদান করলে সন্ত্রাসীরা উপস্থিত সবাইকে এলোপাতাড়িভাবে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে। নেতা-কর্মীদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ ঘটায় এবং আগ্নেয়াস্ত্র দ্বারা ফায়ার করে এলাকায় ত্রাসের সৃষ্টি করে।

উক্ত ঘটনাটি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে স্বেচ্ছাসেবক দলের নেতা শাহীন মোহাম্মদ সুজন বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।

৩। এরই প্রেক্ষিতে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব–১১, সিপিসি–১, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল অদ্য ২৫ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখ ১৪:৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন লামাপাড়া দরগাবাড়ি মসজিদ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ঘটনার সাথে সরাসরি জড়িত বাপ্পী (২২), পিতা– মোঃ ইব্রাহিম হোসেন, সাং–লামাপাড়া, থানা–ফতুল্লা, জেলা–নারায়ণগঞ্জ কে গ্রেফতার করতে সক্ষম হয়।

৪। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

বিএনপির ঐতিহাসিক বিজয় উদযাপনে সিদ্ধিরগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আনন্দ উৎসবে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে আমরা ৯৭ নারায়ণগঞ্জের আত্মপ্রকাশ

নারায়ণগঞ্জে মাতৃভাষা দিবস উপলক্ষে মতবিনিময় সভা

রূপগঞ্জের বেদখল মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয় খুলে দিলেন বিএনপির মনোনিত প্রার্থী

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির–এর সাথে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান

মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ আটক এক যুবককে ১৫ দিনের

রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতদের হানা, অভিযানে যৌথবাহিনী

চন্দনাইশের অসহায় গিয়াসের পাশে তারেক রহমান

নারায়ণগঞ্জ মহানগরী ছাত্রশিবিরের মেধাবী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বাঁশখালীতে আগুনে পুড়লো ৯ দোকান

error: Content is protected !!