Saturday , 10 October 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

অবৈধ দখল থেকে কৃষিজমি উদ্ধারের দাবিতে রূপগঞ্জে বিক্ষোভ

প্রতিবেদক
AlorDhara24
October 10, 2026 8:23 am

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাঘবের, টিনর, কেয়ারিয়া ও দক্ষিণবাগ এলাকার কৃষকদের বেদখল হয়ে যাওয়া ২০ বিঘা জমি উদ্ধারের দাবীতে মানববন্ধন করা হয়েছে। গতকাল ৮ অক্টোবর বৃহস্পতিবার অভিযুক্ত আবাসন প্রকল্প ফরটিস গ্রুপের বাঘবের শাখা অফিসের সামনে আয়োজিত এ মানববন্ধনে কৃষক, কৃষাণী ও তাদের ছেলে মেয়ে এবং এলাকাবাসী অংশ নেয় ।
মানববন্ধনপূর্বক আয়োজিত সভায় বক্তব্য রাখেন বাঘবের গ্রামের ভুক্তভোগী কৃষক দীন ইসলাম, আবু তালেব, আব্দুল হেকিম, তাইজদ্দিন, কেয়ারিয়া গ্রামের রিটন সরকার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আবাসন প্রকল্প ফরটিস ভুয়া ও জাল দলিলে কৃষকদের জমি জোরপূর্বক দখলে নিয়ে বালু ভরাট করছে। রূপগঞ্জ ইউনিয়নের বাঘবেড়, টিনর, কেয়ারিয়া ও দক্ষিণবাগ এলাকায় ফরটিস গ্রুপের আবাসন প্রকল্প গড়ে ওঠার পরে প্লাটিনাম ও সারা রিসোর্ট নামে আরো দুইটি আবাসন প্রকল্প তারা স্থাপন করে কৃষকদের জমি দখল করে নিচ্ছে। প্রতিবাদ করলেই কৃষকদের বিরুদ্ধে হামলা ও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। ভুয়া দলিলের মাধ্যমে কৃষকদের প্রায় ২০ বিঘা কৃষি জমি দখল করে ভরাট করে ফেলছে।

১৯৫৬ সালে কেয়ারিয়া গ্রামের শশী মোহনের কাছ থেকে রিটন সরকারের বাবা জমি কিনে প্রায় ৬০ বছর ধরে ভোগদখল করে আসছেন। কিন্তু ফরটিস আবাসন প্রকল্প ওই জমিতে বালু ভরাট করে দখলে নিয়েছে। একই গ্রামের জয়চন্দ্র সরকার ৫০ বছর আগে মারা গেছেন। অথচ ফরটিস কোম্পানি ২০১৮ সালে জয়চন্দ্র সরকারের জমি জাল দলিল সৃজন করে দখলে নিয়েছে।

সুষ্ঠু তদন্ত করে অবিলম্বে কৃষকদের বেদখল কৃষি জমি উদ্ধার করে ফিরিয়ে দিতে হবে। অন্যথায় রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও, ঢাকা-বাইপাস সড়ক ও ৩০০ ফুট সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে ।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

‘মন দুয়ারী’ নাটক নাকি সিনেমা, প্রেক্ষাগৃহে মুক্তির দাবি!

সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা গুরুত্ব পেল নিরাপত্তা পরিস্থিতি

“”সেচ্ছাসেবক লীগ নেতা টগরের বন্দরে ফুটবলার মুন্নার মৃত্যু বার্ষিকী পালন “”

জনগন যা চায় বিএনপিও তাই চায় -না,গঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ

শারদীয় দুর্গাপূজা অত্যন্ত শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপন হবে : এসপি মো: হাবিবুর রহমান

সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের কর্মকর্তাদের আড়াইহাজারে বদলীর একদিন পরই গোপালগঞ্জে বদলী

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ০৩ (তিন) কেজি গাঁজা সহ ০৩ (তিন) জন মাদক কারবারি গ্রেফতার।

নারায়ণগঞ্জ এনসিপির শক্ত ঘাঁটি: নাহিদ ইসলাম

ঐক্য করতে গিয়ে যদি আবার বাকশাল করে ফেলি তাহলে কিন্তু সেই ঐক্য কাজ হবে না : মঈন খান

এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ আইবিএন নিউজ বাংলাদেশের ডেপুটি ব্যুরো চিফ নিযুক্ত

error: Content is protected !!