Saturday , 10 October 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অগ্নিসংযোগ ও লুটপাট
  3. অন্যান্য
  4. আড়াইহাজার
  5. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  6. ওয়াজ ও দোয়ার মাহফিল
  7. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  8. খেলা
  9. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  10. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  11. চাদাবাজী
  12. চাষারা
  13. ঝালকাঠি
  14. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  15. ধর্ম

বন্দর থানা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আবু সাঈদ মিয়া

প্রতিবেদক
AlorDhara24
October 10, 2026 9:16 am

বন্দর প্রতিনিধিঃ বন্দর থানা প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা, শৃঙ্খলা ও ধারাবাহিকতা বজায় রাখার লক্ষে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দৈনিক আজকের বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সম্পাদক আবু সাইদ মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে ঘোষনা করা হয়েছে।

৮ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল ৫টায় বন্দর বাজারস্থ কে কে টাওয়ারে অস্থায়ী কার্যালয়ে ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় আবু সাইদ মিয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মনজুর আহমেদ মুন্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি সাব্বির আহম্মেদ সেন্টু, সাধারণ সম্পাদক মাইনউদ্দিন আহম্মেদ,  প্রস্তাবিত উপদেষ্টা শাহনাজ জামান, নুরুল ইসলাম, অর্থ সম্পাদক সজিব খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজিদ হোসেন কিবরিয়া, সমাজকল্যান সম্পাদক মাহমুদুল হাসান সিরাত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিমল চন্দ্র ঘোষ, সাধারণ সদস্য নাজমুল হাসান প্রমুখ।

সভায় ক্লাবের ভবিষৎ কর্মপরিকল্পনা ও বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সেইসাথে সাংগঠনিক নিয়ম অমান্য করায় নব নির্বাচিত সভাপতি হাজী মুহসিন দেওয়ানকে তার পদ ও স্থায়ী সদস্যপদ থেকে অব্যাহতি দেয়া হয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে পদত্যাগ পত্র হস্তান্তর না করে ফেসবুকে অপপ্রচার করে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপরাধে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

আলোচনা শেষে  সভাপতির পদ শুন্য হওয়ায় সভায় সিদ্ধান্ত ও নিয়মানুযায়ী সিনিয়র সহ সভাপতি মোঃ আবু সাইদ মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।

কার্যনির্বাহী কমিটি মনে করে, তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে বন্দর থানা প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকর হবে।একই সঙ্গে প্রেস ক্লাবের স্বার্থে তিনি দায়িত্বশীলতার সঙ্গে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

যেভাবে কাটলো পুলিশের ঈদ

বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগ

কমর আলী হাই স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় লরিচাপায় দুজন নিহত

সাংবাদিকতায় কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড পেলেন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

শিশুশ্রমের করুণ পরিণতি: জামালপুরে দুর্ঘটনায় আহত দুই মাদ্রাসা শিক্ষার্থী

ফতুল্লায় থানা থেকে লুট হওয়া শটগান ও তিন রাউন্ড কার্তুজসহ আটক ১ জন

দাম্পত্য কলহে ভেঙে পড়লেন পুলিশ সদস্য, মর্মান্তিক পরিণতি

error: Content is protected !!