Wednesday , 7 October 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিবেদক
AlorDhara24
October 7, 2026 1:14 pm

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের পরিকল্পিত নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল ৭অক্টোবর বুধবার মঠেরঘাট ও উপজেলা পরিষদ এলাকায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

আয়োজিত মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, অ্যাডভোকেট আবুল কালাম জাকির, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম মাসুম, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি তারিকুল ইসলাম তারেক, মুড়াপাড়া ইউনিয়ন জিয়া পরিষদের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল রানা, আলী হোসেন, পলাশ ফারুক, আবুল আজাদ, দুলাল মিয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ‘স্বৈরাচার’ শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এবং বিভিন্নভাবে ষড়যন্ত্রের নির্দেশ দিচ্ছেন। সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করলে তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

বিসিক শিল্পাঞ্চলে পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ

বিজয় দিবসে বঙ্গভবন এলাকায় যান চলাচলে ডিএমপির নির্দেশনা

রূপগঞ্জে মারকাযুর নূর তাহ্ফিজুল কুরআন মাদ্রাসায় হাফেজদের দস্তারবন্দী সম্মেলন অনুষ্ঠিত

রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ

যুবলীগ নেতা হাকিমসহ ১২ জন গ্রেফতার

নারায়ণগঞ্জে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট’-এর জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠিত

নাসিক ৮ নং ওয়ার্ডে বিলাস নেটওয়ার্ক এর উদ্ভুধন

হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা ৩ লাখ টাকারও বেশি

এসপি মিজানুর রহমানের বদলি প্রত্যাহারের দাবি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

কদমতলী বড় পুকুরপাড়া এলাকায় বিদ্যুতায়িত হয়ে নিহত ২

error: Content is protected !!