Wednesday , 19 August 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা ও অভিনন্দন

প্রতিবেদক
AlorDhara24
August 19, 2026 8:46 am

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সকল স্তরের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল।

১৯৮০ সালের ১৯ আগস্ট বিএনপি-র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান প্রাকৃতিক দুর্যোগ ও রাজনৈতিক প্রয়োজনে সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করার লক্ষ্যে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও ৩ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী রিপন সরকার বলেন, দলটির প্রতিষ্ঠাবার্ষিকী বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং জাতীয় ঐক্যের এক অনন্য মাইলফলক। স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) দেশের সংকটময় মুহূর্তে জনগণের অধিকার ও সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যেই এ সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। পাশাপাশি দলের চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

রিপন সরকার তাঁর বিবৃতিতে আরও উল্লেখ করেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল রাজপথে সবসময় যেকোনো গণদাবি ও জাতীয় স্বার্থে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। দলের মূলনীতি ও আদর্শ বজায় রেখে আগামী দিনে দেশ ও জনগণের কল্যাণে এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সিদ্ধিরগঞ্জের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

একই সাথে সাধারণ মানুষের পাশে থেকে সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

বৈশাখে মোশাররফ করিমের নতুন ছবি, নায়িকা পার্নো মিত্র

বগুড়া বিমানবন্দর চালু হলে অর্থনৈতিক পরিসর আরও সমৃদ্ধ হবে: বিমানবাহিনী প্রধান

নারায়ণগঞ্জের ভূমি সেক্টরে ‘জিরো টলারেন্স’নীতিতে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে: ডিসি রায়হান কবির

রূপগঞ্জে ইটভাটায় গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ড ॥

নাঃগঞ্জ ফতুল্লা’য়  ট্রাস্ট ওয়েলফেয়ারের উদ্যোগে ৩ শতাধিক শীতবস্ত্র বিতরণ

কম্বল কিনতে ৪৯৫ উপজেলায় ৩৩ কোটি ৮৭ লাখ টাকা বরাদ্দ

রূপগঞ্জে যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

অবৈধভাবে বিদেশিদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনারগাঁয়ে বিজ্ঞান মেলার প্রস্তুতি সভা

সিদ্ধিরগঞ্জে পুলিশের ব্লক রেইড: নারীসহ ১০ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

error: Content is protected !!