Wednesday , 9 April 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

বৈশাখে মোশাররফ করিমের নতুন ছবি, নায়িকা পার্নো মিত্র

প্রতিবেদক
AlorDhara24
April 9, 2025 9:14 am

দেশের প্রেক্ষাগৃহে চলছে মোশাররফ করিম অভিনীত সিনেমা ‘চক্কর’। এরই মধ্যে জানা গেলো, বাংলা নববর্ষে মোশাররফ করিম অভিনীত আরেকটি সিনেমা ‘বিলডাকিনি’ মুক্তি পাচ্ছে। ছবিতে তার সঙ্গে রয়েছেন কলকাতার অভিনেত্রী পার্নো মিত্র।

বুধবার (০৯ এপ্রিল) জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করছেন সিনেমার নির্মাতা ফজলুল কবীর তুহিন। গত বছরের ১৭ জানুয়ারি সেন্সর ছাড়পত্র পেয়েছিল সিনেমাটি। এরপর বেশ কয়েকবার মুক্তির সিদ্ধান্ত নিলেও নানা জটিলতায় মুক্তি দেওয়া হয়নি।

নির্মাতা ফজলুল কবীর তুহিন বলেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে গত জানুয়ারিতে মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসেছিলাম। আমাদের এখানে প্রতি ঈদের সময় হলে দর্শকের সমাগম দেখা যায়। বন্ধ থাকা হলগুলোও খোলা হয়। সেই রেশ থাকতেই বৈশাখ উপলক্ষে দর্শকের সামনে বিলডাকিনি নিয়ে আসতে চাই।’

বিলডাকিনিতে মোশাররফ অভিনয় করেছেন মানিক মাঝি চরিত্রে। যিনি একজন বাউলের সন্তান। অন্যদিকে পার্নোর চরিত্রের নাম হানুফা। গ্রামীণ নারী হনুফার গল্পেই আবর্তিত হয় বিলডাকিনি চলচ্চিত্রের কাহিনি।

২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘বিলডাকিনি’ সিনেমার পরিচালক হিসেবে মনজুরুল ইসলামের নাম ছিল। পরে তার বদলে সিনেমাটি তুহিনকে পরিচালনার দায়িত্ব দেন প্রযোজক আবদুল মমিন।

‘বিলডাকিনি’র অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাহাজাহান সম্রাট, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, রশীদ হারুন, হাবিব মাসুদ, আইনুন নাহার পুতুল, ইউসুফ হাসান অর্ক, মাহবুবুর রহমান, তিথি, মেহেদী হাসান সোমেন প্রমুখ।

কথাসাহিত্যিক নুরুদ্দিন জাহাঙ্গীরের ব্যতিক্রমধর্মী কাহিনি অবলম্বনে এটি নির্মাণ করা হয়েছে। সিনেমার শ্যুটিং হয়েছে নওগাঁর পতিসর, নাটোর এবং বাংলাদেশ কেন্দ্রীয় কারাগারে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

র‍্যাব-১১ এর পৃথক অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ৬৭৮ গ্রাম অবৈধ মাদকদ্রব্য আফিম উদ্ধার করা হয়েছে।

কামরাঙ্গীরচরে নিজ কারখানায় মালিককে হত্যার পর মাটিচাপা

ডিবি হারুন ও তার পরিবারের সদস্যদের নামে দুদকের মামলা

বরগুনায় পান চাষে অপার সম্ভাবনার হাতছানি

বাক ও শ্রবণ প্রতিবন্ধী সদস্য এবং দুঃস্থ ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে জি আর চাউল বিতরণ

ফতুল্লায় যৌথ অভিযানে মাদকসহ ১২ জন গ্রেফতার

ম্যান ইউনাইটেডে কঠিন চ্যালেঞ্জের জন্য ‘প্রস্তুত’ আমুরি

বৃত্তের বাইরে এর উদ্যোগে গোগনগরে কৃতী ব্যক্তিত্ব, মেধাবী শিক্ষার্থী সম্মাননা ও অনুপ্রেরণামূলক সম্মেলন

সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শন ও বৃক্ষরোপণে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল

বঙ্গবন্ধু সাফারি পার্ক: প্রকল্প বাতিলের কারণ

বঙ্গবন্ধু সাফারি পার্ক: প্রকল্প বাতিলের কারণ

error: Content is protected !!