Tuesday , 5 May 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

রূপগঞ্জে যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

প্রতিবেদক
AlorDhara24
May 5, 2026 1:03 pm

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, পেশীশক্তি প্রদর্শন এবং রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদানের মতো গুরুতর অভিযোগে শামীম মিয়াকে প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পর্যায় থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এই বহিষ্কারাদেশ কার্যকর করার সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, বহিষ্কৃত শামীম মিয়ার কোনো ধরনের ব্যক্তিগত অপকর্ম বা দায়-দায়িত্ব দল বহন করবে না। একই সঙ্গে রূপগঞ্জসহ সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্যও দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

তারিখঃ০৫.০৫.২০২৬ইং
মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ নারায়ণগঞ্জ

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

এখনো বিভিন্ন জায়গায় বসে আছে আ. লীগের দোসররা: ফারুক

সোনারগাঁওয়ে সরকারি দপ্তরে দুর্নীতি/হয়রানি বন্ধের নির্দেশ

ছাত্র হত্যা মামলায় সাবেক এমপি নদভী কারাগারে

সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

পিকনিক ট্রলারে মাদক ও অসামাজিক কর্মকাণ্ডঃ ইউপি সদস্যসহ ২০ জন গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির প্রতিষ্ঠা কালীন সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ কামাল হোসেনের সন্তান নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও তরুণ দলের নেতৃবৃন্দের উপর বর্বোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

প্রিপেইড মিটারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, নারায়ণগঞ্জে গণঅসন্তোষের আশঙ্কা

আন্তর্জাতিক বাণিজ্য মেলা নিন্মমানের খাবার বিক্রির অভিযোগ ॥

“”সেচ্ছাসেবক লীগ নেতা টগরের বন্দরে ফুটবলার মুন্নার মৃত্যু বার্ষিকী পালন “”

ডিসি এসপি’র সাথে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব নারায়ণগঞ্জ জেলা শাখার সৌজন্য সাক্ষাৎ

error: Content is protected !!