Tuesday , 18 August 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

নারীদের জন্য চট্টগ্রামে চালু বিশেষ বাস সার্ভিস

প্রতিবেদক
AlorDhara24
August 18, 2026 1:18 pm

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারীদের পরিচালনায় বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিকভাবে একটি দোতলা ও একটি একতলা গোলাপি বাস দিয়ে কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত এ সেবা দেওয়া হবে।

আজ মঙ্গলবার ঢাকার তেজগাঁওয়ে বিআরটিসি ডিপো থেকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ভার্চ্যুয়ালি এ সেবার উদ্বোধন করেন। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র প্রান্ত থেকে অতিথিরা অনুষ্ঠানে যুক্ত হন। পরে সেখানে বেলুন উড়িয়ে চট্টগ্রামে বাস দুটির চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বাস দুটি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে কাপ্তাই রাস্তার মাথা ও নগরের গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা হয়ে ফ্রি পোর্ট ও পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে। প্রায় ২২ থেকে ২৫ কিলোমিটার দীর্ঘ এ পথে যাত্রীদের জন্য ১২টি নির্ধারিত স্টপেজ রয়েছে। দূরত্ব অনুযায়ী সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং পুরো পথের সর্বোচ্চ ভাড়া ৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রতিদিন সকাল সাড়ে সাতটায় কালুরঘাট থেকে প্রথম বাস ছেড়ে যাবে। এর আধঘণ্টা পর দ্বিতীয় বাসটি যাত্রা শুরু করবে। বাসগুলোর চালক ও সহকারী নারী; যাত্রী হিসেবেও কেবল নারীরাই চলাচল করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, দিনটি চট্টগ্রাম ও নারীসমাজের জন্য স্মরণীয়। শিল্পনগরী চট্টগ্রামের বিভিন্ন কলকারখানা ও প্রতিষ্ঠানে হাজারো নারী কাজ করেন। তাঁদের নিরাপদে কর্মস্থলে যাতায়াত ও বাড়ি ফেরা নিশ্চিত করতে সরকার এ বিশেষ বাসসেবা চালু করেছে।

জেলা প্রশাসক বলেন, ‘বাসের চালক ও কন্ডাক্টরও নারী। ফলে নারী যাত্রীরা স্বাচ্ছন্দ্যময় পরিবেশে কোনো ধরনের হয়রানি ছাড়াই যাতায়াত করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি।’

ঢাকা ও বগুড়ার পাশাপাশি চট্টগ্রামেও এ বিশেষ বাসসেবা চালু হলো উল্লেখ করে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, যাত্রীদের চাহিদা বাড়লে সরকারের সঙ্গে আলোচনা করে বাসের সংখ্যা ও চলাচলের পথ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। সরকার ৪০০টি নতুন বৈদ্যুতিক বাস কেনার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ১০০টি নারীদের যাতায়াতের জন্য নির্ধারণ করা হয়েছে। সেখান থেকে বাস পাওয়া গেলে চট্টগ্রামে এ সেবা আরও সম্প্রসারণ করা সম্ভব হবে।

বাসের জন্য গোলাপি রং বেছে নেওয়ার বিষয়ে জেলা প্রশাসক বলেন, নারীসমাজের কাছে পছন্দের রং হিসেবে গোলাপির প্রচলন রয়েছে। সেটি বিবেচনায় নিয়েই বাসের রং নির্ধারণ করা হয়েছে।

নারীদের এ বাসসেবা ব্যবহারে উৎসাহিত করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক। একই সঙ্গে শিল্পকারখানার মালিকদের তাঁদের নারী কর্মীদের এ নিরাপদ যাতায়াতসুবিধা গ্রহণে উদ্বুদ্ধ করার অনুরোধ জানান তিনি।

অনুষ্ঠানে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বক্তব্য দেন। এ সময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মো. নাজিমুল হক, জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক মাসুদ আলম এবং বিআরটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

আড়াইহাজারে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরন করেন পারভীন আক্তার।

আওয়ামীলীগের দোসররা আমাকে নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে : আব্দুল্লাহ আল মামুন

তারেক রহমানের চার মামলা বাতিলের বিরুদ্ধে আপিলে রাষ্ট্রপক্ষ

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রূপগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে লাখো মানুষের দোয়া

বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের কমিটি গঠন, সভাপতি মহিউদ্দিন মাহমুদ সেক্রেটারি শরীফ সুমন

অবৈধ সম্পদ অর্জন: সাধন চন্দ্রের নামে দুদকের মামলা

খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় রূপগঞ্জে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল !

উত্তরের পথে নেই যানজট, স্বস্তিতে যাত্রীরা

অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’: নারায়ণগঞ্জে ১৫ জুন শুরু হচ্ছে উপজেলা বিতর্ক উৎসব-২০২৬

error: Content is protected !!