Tuesday , 18 August 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

র‍্যাব-১১’র অভিযানে বিদেশি পিস্তল হেরোইনসহ গ্রেপ্তার ১ জন

প্রতিবেদক
AlorDhara24
August 18, 2026 8:05 am

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে র‍্যাব-১১’র অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি খেলনা পিস্তল, ৮ রাউন্ড গুলি ও ১০০ গ্রাম হেরোইনসহ রনি ভূঁইয়া (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-১১ জানায়, ১৭ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে সিপিসি-৩-এর একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা-নারায়ণগঞ্জ সড়ক সংলগ্ন এলাকায় একটি বাসায় অভিযান পরিচালনা করে। এ সময় রনি ভূঁইয়াকে আটক করা হয়।

র‍্যাবের দাবি, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার ব্যবহৃত ওয়ারড্রব থেকে একটি বিদেশি পিস্তল, একটি খেলনা পিস্তল, ৮ রাউন্ড গুলি এবং ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তার বাসা তল্লাশি করে দুটি ওয়াকিটকি, দুটি হ্যান্ড মাইক ও একটি ইলেকট্রিক শকারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তার রনি ভূঁইয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার হাইজাদি এলাকার হাসান ভূঁইয়ার ছেলে। বর্তমানে তিনি ঢাকার ডেমরা থানার মধ্য হাজীনগর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন।

র‍্যাব আরও জানায়, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে রনি ভূঁইয়ার বিরুদ্ধে নারায়ণগঞ্জের আড়াইহাজার, চাষাড়া ও ডেমরাসহ বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় আটটি ডাকাতি মামলাসহ একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে বলেও জানানো হয়।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

হিম হিম জলে উষ্ণতা ছড়িয়ে দিলো ব্যাচ ৯৭ না’গঞ্জ এর নৌতরী

সিদ্ধিরগঞ্জে যে কারণে, যেভাবে স্বামীর গোপনাঙ্গ কর্তন করেন দ্বিতীয় স্ত্রী, এলাকা জুড়ে চাঞ্চল্য

শাকিবের ‘বরবাদ’ চলাকালে বিঘ্ন, সিনেমা হলে ভাঙচুর-অগ্নিসংযোগ

প্রকাশ্যে আওয়ামী ডেভিল রিপন ফকির ও ছাত্রলীগ নেতা রবিন

এসএসসি পরীক্ষায় তিন বিদ্যালয়ে শতভাগ পাস

কক্সবাজারের ডুলাহাজারা থেকে নারায়ণগঞ্জে একযোগে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

পৈত্রিক মৎস্য খামারে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী

শারদীয় দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, উৎসবমুখর করতে নিরাপত্তা জোরদারঃ এসপি

সোনারগাঁয়ে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রিকি’ গ্রেফতার

দরকারি চ্যাট খুঁজে পেতে হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

error: Content is protected !!