Monday , 4 May 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার

প্রতিবেদক
AlorDhara24
May 4, 2026 9:57 am

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে তিন যুবককে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৩ মে রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে ফতুল্লা থানাধীন পশ্চিম মাসদাইর এলাকার বেকারির মোড়, জামালের গ্যারেজের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— শরিফুল ইসলাম (২১), সোহেল ওরফে ইফতান (২৯) ও সবুজ (১৯)। তারা বিভিন্ন জেলার বাসিন্দা হলেও বর্তমানে ফতুল্লা এলাকায় অবস্থান করছিলেন।

পুলিশের দাবি, তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তাদের দেহ তল্লাশি করে একটি ধারালো ছোরা, একটি হাসুয়া, একটি চাকু উদ্ধার করা হয়। এছাড়া পলাতক সহযোগীদের ফেলে যাওয়া একটি দা এবং একটি দ্বিমুখী কুড়ালও জব্দ করা হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন এসআই (নিঃ) মো. রেহানুল ইসলাম, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাহবুব আলমের তত্ত্বাবধানে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

রূপগঞ্জে যুব সমাজের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে মুড়াপাড়ায় উঠান বৈঠক

হাসিনা উৎখাতে ছিল না আমেরিকা!

নারায়ণগঞ্জে ব্র্যাকের উদ্যোগে গণপরিবহনে যৌন হয়রানি প্রতিরোধে প্রশিক্ষণ

বন্দরে পৃথক অভিযানে বিপুল পরিমান মদকসহ গ্রেফতার-৩

সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় বিচারপতি সিকদার মকবুল হক এর হাত থেকে এওয়ার্ড গ্রহণ করেন এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ

সোনারগাঁয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

এটাই চূড়ান্ত বিজয় নয় : রিয়াদ মোহাম্মদ চৌধূরী

সিদ্ধিরগঞ্জে পুলিশের ব্লক রেইড: নারীসহ ১০ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ওসমানী বিমানবন্দরে ১১ স্বর্ণের বার জব্দ

ওসমানী বিমানবন্দরে ১১ স্বর্ণের বার জব্দ

error: Content is protected !!