নিজস্ব প্রতিনিধি :- নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে পাওনা টাকা নাদিয়ে জোর করে ষ্টাম্পে স্বাক্ষর নেয়ার ঘটনা ঢাকার আদালতে একটি মামলা দায়ের কারা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায় মোহাম্মদ আনিসুর রহমান পিতা নুরুল হেদায়েত মিয়া, সাং মিজমিজি পূর্বপাড়া, সিদ্ধিরগঞ্জ, (৫৩)পেশায় একজন নির্মাণ শ্রমিক ঠিকাদার, তিনি মেসার্স মনিরা কনস্ট্রাকশন এর মালিক, তিনি বিভিন্ন এলাকায় নির্মাণ কাজের চুক্তি করে চুক্তি অনুযায়ী ভবন নির্মাণ কাজ সম্পন্ন করে থাকে ন,তারই ধারাবাহিকতায় গত ১১-৮-২০২৪ ইংরেজি তারিখে মোহাম্মদ সালাউদ্দিন (৩৫) পিতা, দুলা মিয়া, সং মোগলনগর, ওয়ার্ড নং ৬৫, যাত্রাবাড়ী, ঢাকা, এর সাথে উক্ত এলাকায় একটি বহুতল ভবন নির্মাণের চুক্তি করেন, চুক্তি অনুযায়ী সমস্ত কাজ শেষ পর্যায়ে শুধুমাত্র ফিনিশিং এর কিছু কাজ বাকি আছে এ অবস্থায় ঠিকাদারএর হিসাব ও চুক্তি অনুযায়ী ভবন মালিকের নিকট কাজের বিল বাবদ এক লক্ষ চার হাজার তিনশত পচাত্তর টাকা পাওনা আছে,একারনে চুক্তি অনুযায়ী হিসাব করে টাকা দেয়ার জন্য ভবন মালিকও তার অন্যান্য প্রতিনিধিদের ঠিকাদার তাগাদা দেন, মালিক ও তার প্রতিনিধিগণ আজকাল বলে হিসেবে বসতে গরিমসি করতে থাকে, এক পর্যায়ে গত ১১/ ১/ ২০২৬ ইংরেজি তারিখ অনুমান রাত ৮,৩০ ঘটিকায় ঠিকাদার’ উল্লেখিত নির্মাণাধীন ভবনে গিয়ে ভবন মালিক মোহাম্মদ সালাউদ্দিনকে টাকার জন্য তাগাদা দিলে সালাউদ্দিন ক্ষিপ্ত হয়ে ঠিকাদার আনিস ও তার সাথে থাকা সহজোগী মইনুল তালুকদার কে বসিয়ে রেখে ভবন মালিক সালাউদ্দিন তার পরিচিত স্থানীয় ফারুক,রাজু সরকার,আব্দুল মালেক, সহ নাম না জানা ৮ জন কে ফোন করে উক্ত নির্মাণাধীন ভবনে আসতে বলেন, এরা সবাই উপস্থিত হয়ে ঠিকাদার আনিস কে অকথ্য বাসায় গালিগালাজ করে, পাশাপাশি দেশীয় অস্ত্র দ্বারা ভয়-ভীতি দেখিয়ে বলে কোন হিসাব করতে হবেনা তুই কোন টাকা পাবিনা,তোর নির্মাণ কাজে ব্যবহৃত কোন মালামালও ফেরত পাবি না, এই বলে সাদা কাগজ এনে সেখানে স্বাক্ষর করতে বলে, একপর্যায়ে জোর করে সাদা কাগজে ঠিকাদার আনিছে র স্বাক্ষর নেয়,পাশাপাশি নির্মাণ কাজে ব্যবহৃত সমস্ত মালামাল আটকে রাখে, ঠিকাদার অনিসের দাবি তার নির্মাণ কাজে ব্যবহৃত মালামালের মূল্য ১০ লক্ষ ৮৭৮০ টাকা, এ বিষয়ে আমলি আদালতে আনিছুর রহমান বাদী হয়ে সালাউদ্দিন, ফারুক, রাজু সরকার, ওআব্দুল মালেক কে আসামী করে একটা সি আর মামলা দায়ের করেছেন মামলা নং ৩৯/ ২৬,মামলাটি সি আই ডির তদন্তনাধীন আছে, মামলার খবর পেয়ে উক্ত সালাউদ্দিন ও অন্যান্য আসামী গন গত ১৫/১/২৬ তারিখ সকাল ১১ ঘটিকায় ঠিকাদার আনিসুর রহমানের বর্তমান বসতকৃত বাসায় গিয়ে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি প্রদান করে পাশাপাশি মামলা তুলে না দিলে আনিসুর রহমান সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের মেরে ফেলার হুমকি দেয়, এ বিষয়ে ঐদিনই আনিসুর রহমান ডেমরা থানায় একটা সাধারণ ডায়েরি করেন ডায়রী নং৯৭৫, আনিছুর রহমান দাবী করেন,উক্ত আসামী গন স্থানীয়ভাবে অনেক প্রভাবশালী ও অর্থশালী তাই তারা সি আর মামলারতদন্ত প্রভাবিত করার চেষ্টা করছে তাদের বিভিন্ন হুমকিতে ভয়ে এলাকায় বসবাস করতে পারছেন না, পাশাপাশি ব্যবসায়িকভাবে ও মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।



















