Wednesday , 23 September 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ, তদন্তে দুদকের অভিযান

প্রতিবেদক
AlorDhara24
September 23, 2026 9:16 am

রূপগঞ্জ প্রতিনিধিঃ পানি উন্নয়ন বোর্ড নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী শুভ আহমেদ তার বাবার ঠিকাদারি লাইসেন্স ব্যবহার করে একের পর এক কাজ বাগিয়ে নেয়া ও প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্ত করেছে দুদক।

২২সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নে পাউবো’র সেচ প্রকল্প পরিদর্শন করেন দুদক কর্মকর্তারা। এসময় তারা তদন্ত করে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে সত্যতা যাচাই করেন।
এব্যাপারে দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বলেন, দুদক প্রধান কার্যালয় থেকে আমাদের তিন সদস্যের এনফোর্সমেন্ট টিম রূপগঞ্জের দাউদপুরে সেচ প্রকল্প পরিদর্শন করেছি। এর আগে আমরা মতিঝিলে অবস্থিত কার্যালয়ে গিয়ে ডকুমেন্টস সংগ্রহ করি।

এখানকার নির্বাহী প্রকৌশলীর পিতা মামুনুর রশিদ এই জোনের অন্তত ৭টি কাজ করে প্রায় ৪০ লাখ টাকা উত্তোলন করেছেন। এটি নির্বাহী প্রকৌশলীর কার্যক্রমের সাথে স্বার্থের সংঘাত তৈরি করে। আমরা তাদের কাজগুলো পরিদর্শন করেছি। পরবর্তীতে বিস্তারিত প্রতিবেদনে তুলে ধরা হবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুদকের সহকারী পরিচালক পাপন কুমার সাহা, উপ-সহকারী পরিচালক জাকির হোসেন ও মুস্তাফিজুর রহমান প্রমুখ।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নাসিক ৮ নং ওয়ার্ডে বিলাস নেটওয়ার্ক এর উদ্ভুধন

সোনারগাঁয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ

রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৫ \ বাস জব্দ

রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ওপর হামলা, দোকানে লুটপাট ও হত্যার হুমকি

জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যানকে অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

অবিলম্বে অধ্যক্ষ নূর আক্তারের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা

নারায়ণগঞ্জ সদরে জলাবদ্ধতা নিরসনে মাঠে প্রশাসন, ইউনিয়ন পর্যায়ে চলছে কাজ

ট্রাম্প জয়ী হয়েছে দেখে তারা এত রেগে গেছে যে নিয়ন্ত্রণ করতে পারছে না : মাস্ক

সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

error: Content is protected !!