Sunday , 23 August 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

রাজস্ব আদায়ে স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ ডিসির

প্রতিবেদক
AlorDhara24
August 23, 2026 1:58 pm

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার সকালে জেলা রাজস্ব কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রিনাত ফৌজিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আলিনুর খান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: সিফাত উদ্দিন।নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শামীম সহ জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলার সকল ভূমি অফিসের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন, ভূমি সেবায় হয়রানি বন্ধ এবং জনসেবা ডিজিটালাইজেশনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে হবে। ভূমি উন্নয়ন কর, খাজনা আদায় এবং সরকারি পাওনা আদায়ে কোনো ধরনের শৈথিল্য গ্রহণযোগ্য নয়।

সভায় জেলার বিভিন্ন উপজেলার রাজস্ব আদায়ের অগ্রগতি পর্যালোচনা করা হয়। ভূমি অফিসগুলোতে ই-নামজারি, অনলাইন খাজনা আদায় এবং নাগরিক সেবা দ্রুততর করার বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রিনাত ফৌজিয়া সভায় রাজস্ব আদায়ের হালনাগাদ তথ্য উপস্থাপন করেন। তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণের আহ্বান জানান।

সভা শেষে জেলা প্রশাসক সবাইকে সমন্বিতভাবে কাজ করে নারায়ণগঞ্জকে একটি রাজস্ববান্ধব ও সেবামুখী জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক রায়হান কবির

ব্যাংক কর্মকর্তাকে রেখেই পালালো অপহরণকারীরা

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, এবারও মেয়েরা এগিয়ে

ব্যাখ্যা চেয়ে নোটিশ,আহমেদুর রহমান তনুকে সাময়িক অব্যাহতি এনসিপির

আগামী নির্বাচন নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির নির্বাচন: সাকি

সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত

চোরাই গরু-ছাগল উদ্ধারে গিয়ে হামলার শিকার ৪ পুলিশ সদস্য

পুলিশের কাছে আটক জাতীয় নাগরিক কমিটি’র ফতুল্লা থানা শাখার সদস্য দিলশাদ আফরিন

ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিল প্রশাসন

রূপগঞ্জের হোড়গাঁওয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

error: Content is protected !!