Thursday , 5 March 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

নারায়ণগঞ্জে ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে শিমরাইল মোড়ে অভিযান

প্রতিবেদক
AlorDhara24
March 5, 2026 7:55 am

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঈদ যাত্রাকে নির্বিঘ্ন ও যানজটমুক্ত রাখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় উচ্ছেদ অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছেন শিমরাইল হাইওয়ে পুলিশ।

বুধবার (৪ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এ অভিযানে মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ শতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

বিশেষ করে ব্রিজের ওপর স্থাপিত ঝুঁকিপূর্ণ অবকাঠামো অপসারণ করে যান চলাচল স্বাভাবিক রাখতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি ফুটপাত দখলমুক্ত করা এবং থ্রি-হুইলার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে কথা বলা হয়েছে। উল্টোপথে যান চলাচল রোধে চালকদের কঠোরভাবে সতর্ক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শিমরাইল মোর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। ঈদকে কেন্দ্র করে এ স্থানে যানবাহনের চাপ কয়েকগুণ বৃদ্ধি পায়। ফলে সামান্য বিশৃঙ্খলাও বড় ধরনের যানজটের কারণ হতে পারে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে আগাম প্রস্তুতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। উচ্ছেদের পাশাপাশি ফিটনেসবিহীন বেশ কয়েকটি পরিবহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

অভিযান চলাকালে সিএনজি ও অন্যান্য থ্রি-হুইলার চালকসহ সাধারণ মানুষকে মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা, নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং এবং উল্টোপথে চলাচল থেকে বিরত থাকার বিষয়ে অনুরোধ জানানো হয়।

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই জুলহাস উদ্দিন সময়ের কন্ঠস্বরকে জানান, ঈদকে সামনে রেখে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বৃদ্ধি থাকবে। তাই আগে থেকেই ফুটপাত ও ব্রিজের ওপর অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে। উল্টোপথে যান চলাচল ও অনিয়ন্ত্রিত থ্রি-হুইলার চলাচল কোনোভাবেই বরদাস্ত করা হবে না। যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে। মহাসড়কে শৃঙ্খলা ফিরাতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। ফিটনেসবিহীন পরিবহনের বিরুদ্ধে নিয়মিত মামলা চলমান রয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

শিমরাইল মোড়ে চাঁদাবাজদের বিরুদ্ধে জিএম সুমন মুন্সির নেতৃত্বে বিক্ষোভ মিছিল

পুকুর থেকে অজ্ঞাত যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নাঃগঞ্জ জেলা কমিটি’র মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন

ট্রাম্পের বৈদেশিক সাহায্য বাতিলের নির্বাহী আদেশ স্থগিত

রূপগঞ্জে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন

পঙ্গু হাসপাতালে ক্ষোভের মুখে স্বাস্থ্য উপদেষ্টা

ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিল প্রশাসন

কাশ্মীর হামলায় বড় সিদ্ধান্ত নিলেন সালমান

error: Content is protected !!