Wednesday , 29 July 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিল প্রশাসন

প্রতিবেদক
AlorDhara24
July 29, 2026 12:49 pm

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : কোনো প্রকার ভোগান্তি ছাড়াই সরকারি অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের চেক সরাসরি পেয়ে খুশি হয়েছেন ক্ষতিগ্রস্তরা। বুধবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সদর ও বন্দর মৌজার ক্ষতিগ্রস্তদের মাঝে এই চেক বিতরণ করা হয়।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এল.এ কেস নং ৮/২১-২২ এবং ৪/২২-২৩ এর আওতায় সদর ও বন্দর মৌজায় অধিগ্রহণকৃত জমির বিপরীতে মোট ১০ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির হাতে প্রায় ৮ কোটি টাকার চেক তুলে দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

চেক গ্রহণের পর ক্ষতিগ্রস্তরা জানান, “কোনো ঝামেলা ছাড়াই আমরা সরকারি ক্ষতিপূরণের টাকা পেয়েছি। এজন্য আমরা অত্যন্ত খুশি।”

চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে বলেন,
“সরকার জনগণের স্বার্থে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে তাদের ন্যায্য ক্ষতিপূরণ সময়মতো এবং কোনো হয়রানি ছাড়াই বুঝিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। আপনারা যাতে দ্রুত এই অর্থ কাজে লাগিয়ে নতুনভাবে জীবন শুরু করতে পারেন সেজন্যই সরাসরি চেক বিতরণের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতেও ভূমি অধিগ্রহণ সংক্রান্ত সকল কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।”

এসময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন জানায়, চলমান উন্নয়ন প্রকল্পের স্বার্থে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের অর্থ পর্যায়ক্রমে অন্যান্য ক্ষতিগ্রস্তদের মাঝেও বিতরণ করা হবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

রাস্তায় পড়ে ছিল গ্যারেজমালিকের রক্তাক্ত মরদেহ

সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নতুন অধ্যক্ষের যোগদান

রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৫ \ বাস জব্দ

দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স: একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান

আড়াইহাজারে কোর্টের আদেশ অমান্য করে দোকান ভাঙচুর ও লুটতরাজ

শুভ চন্দ্র দাস হত্যা মামলায় তদন্তে অগ্রগতি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

ছাত্রলীগ সন্ত্রাসীদের বিচারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৬

ভুইগড় রুপায়নে মসজিদে হামলা, ১৭ দিনেও গ্রেফতার নেই আসামী, এসপির নির্দেশকেও পাত্তা দিচ্ছেনা ওসি

আন্তর্জাতিক বাণিজ্য মেলা নিন্মমানের খাবার বিক্রির অভিযোগ ॥

error: Content is protected !!