Wednesday , 24 June 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন

প্রতিবেদক
AlorDhara24
June 24, 2026 11:53 am

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : মেধা থাকা সত্ত্বেও আর্থিক অসচ্ছলতার কারণে শিক্ষা বাধাগ্রস্ত হচ্ছিল মেধাবী প্রতিবন্ধী রাহাতের। তার পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। বোধবার ২৪-৬-২৬ ইং সদর উপজেলা প্রশাসনের কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনের মানবিক সহায়তা পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়ে রাহাত ও তার পরিবার।

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে রাহাতকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সহায়তা পেয়ে রাহাত কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, স্যারের এই সহায়তায় আমি আবার লেখাপড়া চালিয়ে যেতে পারব। আমি জীবনে বড় হয়ে মানুষের সেবা করতে চাই।

মানবিক সহায়তা প্রদানকালে সদর উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, বরং তারা সমাজের সম্ভাবনা। রাহাতের মতো মেধাবী শিক্ষার্থীরা যদি সঠিক সহযোগিতা পায়, তারা একদিন দেশের মুখ উজ্জ্বল করবে। উপজেলা প্রশাসন সবসময় অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকবে।

তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। রাহাতের মতো শিক্ষার্থীদের তালিকা করে পর্যায়ক্রমে সহায়তা দেওয়া হবে।

রাহাতের পরিবার উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং তার পড়ালেখার জন্য সকলের দোয়া কামনা করেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

আড়াইহাজারে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও জাতীয় পার্টির অর্ধ শতাধিক নেতা কর্মী জামায়াতে যোগদান

কিশোরগ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের কমিটি গঠন, সভাপতি মহিউদ্দিন মাহমুদ সেক্রেটারি শরীফ সুমন

ইসলামী ছাত্র মজলিস না’গঞ্জ মহানগরের ইফতার বিতরণ

মার্চ-এপ্রিলে ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার

সোনারগাঁওয়ে ৮০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

ট্রাম্পের গাজা প্ল্যানের বিপক্ষে নিউ ইয়র্ক টাইমসে ৩৫০ ইহুদির বিজ্ঞাপন

সিদ্ধিরগঞ্জে মোবাইল কোর্টে ভেজাল খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে জরিমানা

error: Content is protected !!