Monday , 2 March 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

শিমরাইল মোড়ে চাঁদাবাজদের বিরুদ্ধে জিএম সুমন মুন্সির নেতৃত্বে বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
AlorDhara24
March 2, 2026 9:09 am

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে ফুটপাত, সিএনজি স্ট্যান্ড, মাইক্রো স্ট্যান্ড ও গণপরিবহনে চাঁদাবাজি প্রতিরোধে জিএম সুমন মুন্সির নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের আহ্বায়ক ও বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি, শিমরাইল শাখার সভাপতি জিএম সুমন মুন্সির নেতৃত্বে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি শিমরাইল মোড়ের এ রহমান সুপার মার্কেটের সামনে থেকে শুরু হয়ে খানকা মসজিদ এলাকা, দুটি ওভারব্রীজ, মহাসড়কের দক্ষিণ পাশের ফুটপাত, মাইক্রো স্ট্যান্ড ও সিএনজি স্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে ট্রাক টার্মিনালে গিয়ে শেষ হয়।
জিএম সুমন মুন্সি তার বক্তব্যে বলেন, আজকে চিটাগাং রোড ট্রাক টার্মিনাল, সিএনজি স্ট্যান্ড ও টেম্পু স্ট্যান্ডে যানজট নিরসণে আমরা একত্রিত হয়ে সবাইকে বুঝানোর চেষ্টা করেছি এবং চাঁদাবাজ মুক্ত দেশ এবং সমাজ যেন হয় সে জন্য কাজ করছি। সবাইকে বলেছি কেউ যেন চাঁদা না তুলে। আমাদের এমপি মহোদয়ের নির্দেশ কেউ যাতে চাঁদাবাজী করতে না পারে। সে লক্ষ্যে আমরা সোচ্চার রয়েছি, কাউকে চাঁদাবাজী করতে দেওয়া হবেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি, শিমরাইল শাখার সাধারণ সম্পাদক মো: উজ্জল, সহ-সভাপতি ইয়াকুব রানা, অর্থ বিষয়ক সম্পাদক আফাজ উদ্দিন, প্রচার সম্পাদক জাকির হোসেন, বাংলাদেশ আন্ত:জিলা ট্রাক, কাভার্ডভ্যান, মিনি ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, অর্থ সম্পাদক সবুজ, যুবদল নেতা হোসেন মুন্সি, তানভীর মাহমুদ রাব্বী, জিয়া সৈনিক দল নেতা ইঞ্জি. আবু সাঈদ, সাজ্জাদ, মাহবুবুর রহমান শিপু ও হাসান খান সহ প্রমূখ।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

র‍্যাব পরিচয়ে নারায়ণগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীর ৩০ লক্ষ টাকা ডাকাতির সাথে জড়িত অন্যতম আসামী রেজাকে গ্রেফতার করেছে র‍্যাব–১১।

চাষাঢ়ায় সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন

সোনারগাঁ‌য়ে এএন‌জেড টেক্সটাইল মিল‌সে হামলা ও লু‌টের অ‌ভি‌যোগ

রূপগঞ্জে মহাসড়ক ও শীতলক্ষ্যা ঘাটে আবর্জনার স্তুপ, দুর্গন্ধে জনদুর্ভোগ

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নাঃগঞ্জ জেলা কমিটি ঘোষণা; সভাপতি জহিরুল ইসলাম বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আরজু

খালেদা জিয়া’র আত্নার মাগফিরাত কামনায় এড. আনোয়ার প্রধান’র উদ্যোগে দোয়া মাহফিল ও কম্বল বিতরণ

জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিকাণ্ড: ঘটনাস্থলে ডিসি মো. রায়হান কবির

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

খাল খননে গতি, বৃক্ষরোপণ ও ওয়াকওয়ে নির্মাণের সিদ্ধান্ত পানি সম্পদ উন্নয়ন কমিটির সভায় সভাপতিত্ব করেন ডিসি

error: Content is protected !!