Friday , 28 February 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

বাজার নিয়ন্ত্রণে সরকারকে বিশেষ পদক্ষেপ নিতে হবে: বুলবুল

প্রতিবেদক
AlorDhara24
February 28, 2025 11:24 am

বাজার নিয়ন্ত্রণ করতে সরকারকে বিশেষ পদক্ষেপ নিতে হবে এমন মন্তব্য করে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন, এ দেশের জনগণের নাভিশ্বাস উঠে গেছে। বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে একটি পলিসি নির্ধারণ আবশ্যক।

তাছাড়া ইফতার ও সেহরিতে যেসব পণ্য খাওয়া হয়, সেসবের দাম নিয়ন্ত্রণেও সরকারকে বিশেষ পদক্ষেপ নিতে হবে। এর পাশাপাশি যারা দ্রব্যমূল্যের দাম বাড়ায়, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বায়তুল মোকাররম প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম বলেন, রমজানের পবিত্রতা রক্ষার জন্য সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

দিনের বেলায় পানাহার যেন না হয়, সেজন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ রাখতে সংশ্লিষ্টদের আহ্বান জানাচ্ছি। তাছাড়া সিনেমা হল, বার বন্ধ করাসহ যাবতীয় পদক্ষেপ যেন গ্রহণ করা হয়।

 

তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনে যারা সিয়াম সাধনা করতে চায়, তাদের সুযোগ করে দিতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির অন্যতম কারণ সিন্ডিকেট। ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো বাজারের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে। আর এ সিন্ডিকেটকে বের করতে হলে সরকারকেই পদক্ষেপ নিতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণের এ আমির বলেন, চাঁদাবাজির হাত বদল হয়ে গেছে। পথেঘাটে সবখানেই চাঁদাবাজি অব্যাহত রয়েছে। বাজারের অবস্থা নিয়ন্ত্রণ করার জন্য তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া খাদ্য উৎপাদনের খরচ বেড়ে গেছে। কৃষকরা যাতে খাদ্য উৎপাদন করতে পারে, তাই তাদের ভর্তুকি দিতে হবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

চন্দনাইশের অসহায় গিয়াসের পাশে তারেক রহমান

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ!

ঐতিহাসিক কদম রসুল দরগাহ পরিদর্শন ও জুমার নামাজ আদায় করলেন ডিসি রায়হান কবির

লাঙ্গলবন্দে মহাঅষ্টমীর স্নানোৎসব প্রস্তুতি পরিদর্শন

‎নারায়ণগঞ্জ-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ইমদাদুল্লাহ হাশেমীর নির্বাচনী প্রচারণা শুরু

বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি নবগঠিত শিমরাইল শাখার আলোচনা সভা অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত বাড়ির পানির ট্যাংকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

যানজট নিরসনে পেশাদারিত্বের স্বীকৃতি, টিআই করিমকে রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের ফুলেল শুভেচ্ছা

‘Kids’ Education’ কর্মশালায় সনদপত্র গ্রহণ করছেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

নারায়ণগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ

error: Content is protected !!