ডেস্ক রিপোর্টঃ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ওসির তত্ত্বাবধানে একটি আভিযানিক দল উপজেলার কাঁচপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মো. মাহফুজুল আলম নামে ২২ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত মাহফুজুল আলম সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সোনারগাঁ থানা পুলিশ।
এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।


















