Sunday , 26 July 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
AlorDhara24
July 26, 2026 12:30 pm

মোঃ আবু কাওছার মিঠুঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা তারাবো পৌরসভার রূপসী, তারাবো ও ভুলতা এলাকার তিনটি প্রতিষ্ঠানকে বিএসটিআই ভ্রাম্যমাণ আদালত ১০লাখ টাকা জরিমানা আদায় করেছে।

২৬জুলাই রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহারের নেতৃতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় এসিআই গোডরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেড ও আফতাব ফিড প্রডাক্ট লিমিটেডকে ৪ লাখ টাকা করে ৮ লাখ এবং জিউঝৌ ইন্ডাস্ট্রি লিমিটেডকে ২ লাখ টাকা মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নারায়ণগঞ্জ জেলা বিএসটিআইয়ের উপপরিচালক কে এম হানিফ, সহকারী পরিচালক রাকিবুল আলম, ফিল্ড অফিসার রেজানুর রহমান সরকার, ফিল্ড অফিসার রাসেদ আল মামুন,পরিদর্শক হাফিজুর রহমান, আনসার ও বিপুল সংখ্যক পুলিশ অংশ নেয়।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার বলেন, কারখানায় উৎপাদিত পণ্যের বিএসটিআইয়ের গুনগত মান, সনদ ও মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত পণ্য উৎপাদন, বিক্রিসহ নানা অনিয়মে তাদের ১০লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

মামলা আছে কিনা দেখার দরকার নেই, আওয়ামী সন্ত্রাসীদের দেখলেই গ্রেফতার: স্বরাষ্ট্র উপদেষ্টা

তোমরা অত্যন্ত মেধাবী ভবিষ্যতে ভালো করতে হবে -অধ্যক্ষ

রূপগঞ্জে মাতৃভাষা দিবসে প্রভাতফেরি আলোচনা সভা

ওসমানীতে দুবাই ফ্লাইটে সিটের নিচে মিললো সোয়া কোটি টাকার স্বর্ণ

বসুন্ধরা সিটিতে প্রদর্শিত হলো চ্যাম্পিয়নস ট্রফি স্টাফ করেসপন্ডেন্ট

সিগারেটের আগুনে পুড়লো মার্কেট

সিদ্ধিরগঞ্জে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, লাখ টাকায় ধামাচাপা

রেয়াজউদ্দিন বাজারে জুতার দোকানে আগুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ

ট্রাফিক ইনচার্জ আব্দুল করিমকে বিদায় সংবর্ধনা নারায়ণগঞ্জ জেলা পুলিশের

error: Content is protected !!