Tuesday , 28 January 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

টিসিবির জন্য ২১৩ কোটি টাকায় চিনি-ডাল কিনবে সরকার

প্রতিবেদক
AlorDhara24
January 28, 2025 9:26 am

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য দেশীয় প্রতিষ্ঠান থেকে ২০ হাজার টন চিনি ও মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার।

এতে মোট ব্যয় হবে ২১৩ কোটি ৮৭ লাখ টাকা।

এরমধ্যে ১১৫ টাকা ৪২ পয়সা কেজি দরে চিনি ও ৯৮ টাকা ৪৫ পয়সা কেজি দরে মসুর ডাল কেনা হবে।

 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা যায়, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে টিসিবির জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ১০ হাজার টন চিনি কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ১১৫ কোটি ৪২ লাখ টাকায় এ চিনি কেনা হবে।

প্রতি কেজি চিনির দাম পড়বে ১১৫ দশমিক ৪২ টাকা।

 

২০২৪-২৫ অর্থবছরে চিনি কেনার লক্ষ্যমাত্রা এক লাখ ৪৪ হাজার টন।

এ পর্যন্ত ৩৫ হাজার টন কেনার চুক্তি হয়েছে। নতুন করে এখন আরও ১০ হাজার টন চিনি কেনার অনুমোদন দিলে উপদেষ্টা পরিষদ কমিটি।

 

টিসিবির জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ১০ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। শেখ অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ থেকে ৯৮ কোটি ৪৫ লাখ টাকায় এ ডাল কেনা হবে। প্রতি কেজির দাম পড়বে ৯৮ দশমিক ৪৫ টাকা।

২০২৪-২৫ অর্থবছরে মসুর ডাল কেনার লক্ষ্যমাত্রা দুই লাখ ৮৮ হাজার টন। এ পর্যন্ত এক লাখ ২২ হাজার ৯৫০ টন কেনার চুক্তি হয়েছে। এখন আরও ১০ হাজার টন ডাল কেনার অনুমোদন দিলো উপদেষ্টা পরিষদ কমিটি।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে উঠান বৈঠক ও শীতবস্ত্র বিতরণ

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যাচ্ছেন তাসনিম জারা!

অসহায় থেকে স্বাবলম্বিতার পথে: স্বপ্না বেগমকে সহায়তা সদর উপজেলা প্রশাসনের

কোনো অজুহাত নেই, দায় নিজেদেরই : ফ্লিক

আমি আপনাদের কাছে ভোট না, দোয়া চাইতে এসেছি: মনির হোসাইন কাসেমী

৭ বছরের শিশুকে ধর্ষণ, পাঁচ হাজার টাকায় মীমাংসার চেষ্টা

৪ সেপ্টেম্বর কবি ও সাংবাদিক কাজী আনিসুল হক’র জন্মদিন

বন্দরে ট্রান্সফরমার চুরি,গ্রেফতার-১ , মামলা

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৫২০ মামলা

ব্যবসায়ীকে জিম্মি করে মুক্তিপন আদায় সিদ্ধিরগঞ্জে ৩ অপহরণকারী গ্রেফতার হলেও বাকিরা অধরা!

error: Content is protected !!