Sunday , 30 August 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
AlorDhara24
August 30, 2026 11:40 am

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পুরিয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজাসহ শান্তি বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে বন্দর থানাধীন দত্তবাড়ী বউবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ লুৎফর রহমানের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযান চালায়।

অভিযানকালে দত্তবাড়ী বউবাজার এলাকার জনৈক আনোয়ার হোসেনের বাড়ির দ্বিতীয় তলা থেকে শান্তি বেগমকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পুরিয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত শান্তি বেগম বন্দর থানার দত্তবাড়ী বউবাজার এলাকার বাসিন্দা। পুলিশ তার পিসিপিআর যাচাই করে একাধিক মাদক মামলা পাওয়ার কথা জানিয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ড হাটের টেন্ডার জমা

সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির বেলায়েতের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জ সদরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন: ১৮০ দিনে ১০ হাজার গাছ লাগানোর লক্ষ্য

নতুন দলের ‘সুপার টেন’-এ থাকছেন যারা

বকেয়া বেতন না পেয়ে শ্রমিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

আন্তর্জাতিক বাণিজ্য মেলাপর্দা নামছে আজ শেষ মূহুর্তে লোকে লোকারণ্য॥ মূল্যছাড়ে কেনাকাটার ধুম ॥ বিক্রেতারা খুশি

রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা \ গ্রাম পুরুষ শূন্য \ গ্রেফতার ২

ইউনূস সরকারের দায় শিক্ষার্থীরা এড়াতে পারে না : মোমিন মেহেদী

সিদ্ধিরগঞ্জে ৫০ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

error: Content is protected !!