Tuesday , 23 December 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক ও পেশাদার গাড়িচালকদের পোশাক প্রদান

প্রতিবেদক
AlorDhara24
December 23, 2025 11:19 am

নারায়ণগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের কাছে বিআরটিএ’র ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে চেক ও পেশাদার গাড়িচালকদের পোশাক প্রদান করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকালে জেলা শিল্পকলা একাডেমির থিয়েটার হলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের বিআরটিএ-এর লাইসেন্স ইস্যুর কাজটি করতো ভারতের মাদ্রাজের একটি প্রতিষ্ঠান। এই জুলাইয়ে তাদের সঙ্গে চুক্তি শেষ হয়েছে। প্রতিষ্ঠানটি আরও দুই বছর মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করে। কিন্তু আমরা সাড়া দেইনি। আমরা চাই আমাদের সার্বভৌমত্ব আমাদের হাতেই রাখতে। এবং নতুন করে দেশিয় মালিকানাধীন কোম্পানিকে এই কাজ দেওয়া হবে।
তিনি আরও বলেন, যে কোনো মূল্যে আমরা সড়ককে সুরক্ষিত করবো। সেই ধারাবাহিকতায় সরকার ইমধ্যে সিদ্ধান্ত নিয়েছে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ ছাড়া এখন লাইসেন্স দেওয়া হবে না। আমাদের গাড়ির স্টিয়ারিং যাদের হাতে থাকবে তাদের দক্ষ হতেই হবে।’
সভাপতির বক্তব্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রয়হান কবির বলেন, আমরা বাস্তবে দেখি যে একজন হেল্পার সে, গাড়ি চালাতে চালাতে একসময় হয়তো ড্রাইভার হয়ে যায়। অভিজ্ঞতার দিক থেকেও হয়তো তার ১৫-২০ বছর সে কাজ করছে। কিন্তু গাড়ি চালায় কখন সে? গাড়ি চালায় যখন ড্রাইভার হয়তো একটু রেস্টে আছে। এই সময়গুলোতে সে চালায়। ওই অল্প সময়ের ভিতরে কিন্তু সে একটি  দুর্ঘটনা ঘটায়। তাহলে একটা হচ্ছে অভিজ্ঞতা আরেকটা হচ্ছে প্রাতিষ্ঠানিক জ্ঞান বা দক্ষতা শিক্ষা। এইটা অবশ্যই আমাদের প্রয়োজন।
তিনি বলেন আরও বলেন, আমাদের যদি একজন অভিজ্ঞতা সম্পন্ন এবং তার সাথে দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভার হয়, তাহলে এটা নিঃসন্দেহে আমাদের এই দুর্ঘটনার হার অবশ্যই কমবে। এখন আমরা একটা কথা বলি হয়তো জন্ম মৃত্যু সব আল্লাহর কাছে। এই কথাটা বলে ছেড়ে দেওয়ার কোন সুযোগ আর নেই।
এই অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩০ পরিবারের মাধ্যে নিহত ৫ লাখ, গুরুতর আহত ৩ লাখ ও আহতদের ১ লাখ করে মোট ১ কোটি ২৮ লাখ টাকার চেক প্রদান করা হয়। এবং চলাকদের মাঝে নতুন পোশাক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাহবুবুর রহমান, মোটরযান পরিদর্শক মো. সাইফুল কবীর, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম হোসেন, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ। আহত নিহতদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএ-এর নারায়ণগঞ্জ সার্কেলের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

অপূর্ণ চাওয়া

অসচ্ছল মাদ্রাসা ছাত্রের পাশে সদর উপজেলা প্রশাসন

অবৈধ দখলদার, ভূমিদস্যূ ও প্রতারক রাহাত ও তার সহযোগীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা এসপি মিজানুর রহমান মুন্সির

‎রূপগঞ্জে রফিক বাহিনীর অস্ত্রধারীরা ধরার ছোঁয়ার বাইরে, আতঙ্ক কাটেনি এখনো

কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১৫ টাকা

বিদায়ী পুলিশ সুপারকে সম্মাননা স্মারক প্রদান

রেলপথ অবরোধ, ঢাকার সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের শ্রদ্ধা, দোয়া, স্মরণ ও সংবর্ধনা

নারায়ণগঞ্জে বিভিন্ন পশুর হাট পরিদর্শনে ডিসি মো. রায়হান কবির

error: Content is protected !!