Wednesday , 15 July 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে অনন্ত এ্যাপারেলসের ফ্যাব্রিক্স গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

প্রতিবেদক
AlorDhara24
July 15, 2026 1:17 am

নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে অনন্ত এ্যাপারেলসের ফ্যাব্রিক্স গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) অনন্ত এ্যাপারেলস নামের একটি পোশাক কারখানার ফ্যাব্রিক্সের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জুলাই, ২০২৬) ভোররাতে লাগা এ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

​স্থানীয় সূত্র ও শ্রমিকদের দাবি, আজ ভোর ৪টা ১০ মিনিটের দিকে কারখানার ফ্যাব্রিক্সের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। গোডাউনে থাকা কেমিক্যাল থেকে আগুনের ভয়াবহতা দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করছেন তারা।

​খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। পরবর্তীতে আগুনের তীব্রতা বেশি হওয়ায় পার্শ্ববর্তী স্টেশনগুলো থেকেও ইউনিট যোগ দেয়। দীর্ঘ প্রচেষ্টার পর বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেছেন আদমজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া।

​প্রাথমিকভাবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। আগুন পুরোপুরি নির্বাপণের পাশাপাশি ডাম্পিংয়ের কাজ চলছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারখানার ফ্যাব্রিক্সের গোডাউনে থাকা কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত কি না, তা তদন্ত সাপেক্ষে বলা সম্ভব হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নতুন দায়িত্বে সজীবঃ রিপন সরকারের ফুলেল শুভেচ্ছা

নারায়ণগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন ডিসি রায়হান কবির

সোনারগাঁয়ে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা, ফিলিং স্টেশন বন্ধ!

খুলনায় জমজমাট ঈদের কেনাকাটা, পছন্দের শীর্ষে পাকিস্তানি পোশাক

জাসাস না’গঞ্জ জেলা ও মহানগরের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বৃত্তের বাইরে এর উদ্যোগে গোগনগরে কৃতী ব্যক্তিত্ব, মেধাবী শিক্ষার্থী সম্মাননা ও অনুপ্রেরণামূলক সম্মেলন

উচ্চ আদালতের স্থিতিবস্তা (Status- quo) থাকলেও সিটি কর্পোরেশন ও হারুনুর রশিদ গং এর অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ

ডিসি রায়হান কবিরের দায়িত্বশীল নেতৃত্বে সেবার মানোন্নয়ন ও আইনশৃঙ্খলায় সাফল্য

সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁবাসীর ইজ্জত রক্ষার্থে নির্বাচনে অংশগ্রহন করছি : গিয়াসউদ্দিন

সুদানে সন্ত্রাসী হামলায় হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদের নাম ও পরিচয় প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর—আইএসপিআর।

error: Content is protected !!