Saturday , 17 October 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

ইটভাটা ও পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
AlorDhara24
October 17, 2026 10:59 am

ইটভাটা ও পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নারায়ণগঞ্জে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাঈমা ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবির, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন, জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা এবং নারায়ণগঞ্জ ইটভাটা মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইটভাটার মালিকগণ।

সভায় জেলা প্রশাসক উন্মুক্ত আলোচনায় সবার বক্তব্য শোনেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।

সভায় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ইটভাটা পরিবেশকে বিভিন্নভাবে বিপর্যয়ের মুখে নিয়ে যায়। বায়ু দূষণ, অতিরিক্ত কয়লা পোড়ানোর ফলে শ্বাসকষ্টের ঝুঁকি বৃদ্ধি পায় এবং মাটির উপরের অংশের উর্বরতা নষ্ট হয়। জিগজ্যাগ পদ্ধতিতে ইটভাটা পরিচালনা করলে পরিবেশ দূষণ কমানো যায়।

তিনি বলেন, যেসব ইটভাটার পরিবেশগত ছাড়পত্র নেই এবং যেগুলো অবৈধভাবে পরিচালিত হচ্ছে, সেগুলো বন্ধে দ্রুত কার্যক্রম গ্রহণ করতে হবে। ইটের বিকল্প হিসেবে ব্লক ব্যবহারের উদ্যোগ নিতে ইটভাটা মালিক সমিতিকে তিনি আরও উৎসাহিত করেন।

জেলা প্রশাসক আরও বলেন, বর্তমান সরকারের রীতিনীতি ও আইন অনুযায়ী সামনে যেকোনো পদক্ষেপ আসলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বায়ু দূষণ রোধ করতে অবৈধ ইটভাটা উচ্ছেদ ও ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখা হবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

বছরের প্রথম দিনেই ‘স্বৈরাচারী অঞ্জনা’ নিয়ে ফিরছেন মনির খান

শেখ হাসিনাসহ পরিবারের ৬ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

লিফটে না তোলায় পুলিশের ওপর ক্ষোভ ঝারলেন কামরুল

সোনারগাঁয়ে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি

শুভ চন্দ্র দাস হত্যা মামলায় তদন্তে অগ্রগতি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই: ফখরুল

বেশিরভাগ দোকান বন্ধ, পণ্যের সরবরাহ-ক্রেতা কম

রোববার শহীদ পরিবারের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা

নারায়ণগঞ্জের ভূমি সেক্টরে ‘জিরো টলারেন্স’নীতিতে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে: ডিসি রায়হান কবির

রূপগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দুইটি শুটার পাইপগান উদ্ধার

error: Content is protected !!