Thursday , 2 July 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির

প্রতিবেদক
AlorDhara24
July 2, 2026 1:53 pm

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসি, আলিম ও সমমানের পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনেই নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।

পরিদর্শনকালে তিনি পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা ও পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধা সরেজমিনে দেখেন।

জেলা প্রশাসক পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় শিক্ষার্থীদের লেখনীর মনোযোগ যাতে নষ্ট না হয়, সেজন্য নীরবে শুধু পরিদর্শন করেন এবং দায়িত্বরতদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, “২০২৬ সালের এইচএসি, আলিম ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হবে বলে আমি প্রত্যাশা করি। প্রশাসন সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাবে।”

পরিদর্শনের পর জেলা প্রশাসক আরও বলেন, “পরীক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দেওয়ার সুযোগ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।”

পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহদীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য গন্থের মূল্যায়ন আয়োজন

চিরকুট উদযাপন’ করে বড় শাস্তির মুখে দিগ্বেশ

দৌল‌তদিয়ায় যাত্রীর চাপ বাড়লেও নেই ভোগা‌ন্তি

একাধিক পাসপোর্ট ও এনআইডিসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

ইসরায়েলি নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

পাওনা টাকা না দিয়ে জোর করে স্ট্যাম্পে স্বাক্ষর, আদালতে মামলা দায়ের

৪০ লাখ মানুষের নারায়ণগঞ্জ বঞ্চিত কেন, প্রশ্ন জামায়াত আমিরের

অজ্ঞাত ছেলেটির চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ায় মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত দেখালেন জেলা নাজির মোঃ কামরুল ইসলাম

প্রকাশ্যে আওয়ামী ডেভিল রিপন ফকির ও ছাত্রলীগ নেতা রবিন

পুলিশের পদোন্নতি পরীক্ষাঃ সততা, শৃঙ্খলা ও দক্ষতার মূল্যায়ন হবে

error: Content is protected !!