Thursday , 10 September 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

ডেঙ্গু প্রতিরোধে ১২০ প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

প্রতিবেদক
AlorDhara24
September 10, 2026 2:08 pm

নিজস্ব প্রতিনিধিঃ ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের সংক্রমণ প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন এর নির্দেশনায় ও নেতৃত্বে নারায়ণগঞ্জ সদর উপজেলার ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতি বৃহস্পতিবার ১০-৯-২৬ইং নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

অভিযানের আওতায় বিদ্যালয় প্রাঙ্গণ, শ্রেণিকক্ষের আশপাশ, মাঠ ও অন্যান্য স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে মশার প্রজননস্থল হিসেবে ব্যবহৃত হতে পারে—এমন জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্র ও আবর্জনা অপসারণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন বলেন, ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে নিয়মিত পরিচ্ছন্নতা ও মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করাই এ কার্যক্রমের অন্যতম লক্ষ্য। পাশাপাশি শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করা এবং নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়ির আশপাশ পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলতেও উৎসাহিত করা হচ্ছে।

উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা আরো বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে ধারাবাহিকভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে। বিদ্যালয়ভিত্তিক নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি পুরো এলাকায় মশার প্রজননস্থল কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সাবেক প্রতিমন্ত্রী শরিফ আহমেদের ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ

মুন্সীগঞ্জে গ্রাহককে ঋণ দেওয়ার নামে হয়রানির অভিযোগ পল্লীমঙ্গল কর্মসূচীর ব্রাঞ্চ ম্যানেজারের বিরুদ্ধে

রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে  ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন

বন্দরের শীর্ষ সন্ত্রাসী ‘ক্যাডার সোহেল’ র‍্যাবের হাতে গ্রেফতার !

ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫

বিশ্ব মানবাধিকার দিবসে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নাঃগঞ্জ জেলা শাখার উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা ||

অনলাইন প্রতারণা চক্রের ৪ সদস্য গ্রেফতার নগদ টাকা ও মোবাইল উদ্ধার

রাস্তা ভুলে পিকআপভ্যান ফেলে পালালো চোরের দল

আলোরধারার পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা

সিদ্ধিরগঞ্জে ৯১০০ লিটার অবৈধ জ্বালানি উদ্ধার, মজুতদারদের বিরুদ্ধে কঠোর বার্তা ডিসির

error: Content is protected !!