Wednesday , 17 June 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

ভিক্টোরিয়া হাসপাতালে জেলা প্রশাসকের অভিযান, জোর তদারকির নির্দেশ

প্রতিবেদক
AlorDhara24
June 17, 2026 5:57 am

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: স্বাস্থ্যসেবার মান ও হাসপাতালের পরিচ্ছন্নতা নিশ্চিতে স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তিন দিনের আল্টিমেটামের পর মাঠে নেমেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (১৬ জুন) নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল পরিদর্শন করে রোগীসেবার প্রতিটি স্তরে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।
পরিদর্শনে তাঁর সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সিভিল সার্জন ডা. আফম মশিউর রহমান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে জেলা প্রশাসক জরুরি বিভাগ, ইনডোর ওয়ার্ড, অপারেশন থিয়েটার, রান্নাঘর, টয়লেট ও বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা ঘুরে দেখেন। রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে সেবার বাস্তব চিত্র জানার চেষ্টা করেন। রান্নাঘরের পরিচ্ছন্নতা, ওষুধের প্রাপ্যতা ও চিকিৎসক-নার্সের উপস্থিতিও খতিয়ে দেখা হয়।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো. রায়হান কবির সাংবাদিকদের বলেন, “স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের পরিচ্ছন্নতা ও সেবার মান নিশ্চিতে তিন দিনের সময় বেঁধে দিয়েছেন। সেই নির্দেশনার আলোকেই আজ ভিক্টোরিয়া হাসপাতাল দেখলাম। রোগীরা যেন হয়রানি ছাড়া, মানসম্মত চিকিৎসা পায়—এটাই আমাদের অগ্রাধিকার। হাসপাতালের পরিচ্ছন্নতা, রান্নাঘরের স্বাস্থ্যবিধি, ওষুধ সরবরাহ ও চিকিৎসক-নার্সের উপস্থিতি—কোনো কিছুতেই ছাড় দেওয়া হবে না। কোনো অনিয়ম ধরা পড়লে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “হাসপাতালের বর্জ্য অপসারণ ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সিটি করপোরেশন সব ধরনের সহযোগিতা দেবে। রোগীর স্বাস্থ্য সুরক্ষায় আমরা একসঙ্গে কাজ করব।”

জেলা প্রশাসক হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুততম সময়ে চিহ্নিত ত্রুটিগুলো সারিয়ে রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নির্দেশ দেন। সেবার মান তদারকিতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার কথাও জানান তিনি।

ভিক্টোরিয়া হাসপাতাল নারায়ণগঞ্জের প্রধান সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র। স্বাস্থ্যমন্ত্রীর সাম্প্রতিক নির্দেশনার পর হাসপাতালে পরিচ্ছন্নতা ও সেবার মান বাড়াতে অভিযান শুরু হয়েছে। নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের এই কঠোর মনিটরিং সেই ধারাবাহিকতারই অংশ।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ফতুল্লায় অবৈধভাবে ডিজেল বিক্রি: মোবাইল কোর্টে জরিমানা

যে উপায়ে বিশ্বকে উন্নত করেছে বিজ্ঞান

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১৯ জন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির প্রতিষ্ঠা কালীন সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ কামাল হোসেনের সন্তান নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও তরুণ দলের নেতৃবৃন্দের উপর বর্বোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

শারজায় শেষ ওয়ানডেতে অধিনায়ক মেহেদী মিরাজ

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ

ফরিদপুরে গৃহবধূ হত্যার দুই আসামি গ্রেফতার: র‌্যাব-১১

রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় বৃক্ষরোপণে, ডিসি মো: রায়হান কবির

হাদি হত্যা: প্রধান সন্দেহভাজন ফয়সলসহ দুইজন ভারতে আটক

ডিসি রায়হান কবিরের দায়িত্বশীল নেতৃত্বে সেবার মানোন্নয়ন ও আইনশৃঙ্খলায় সাফল্য

error: Content is protected !!