Monday , 23 December 2024 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

এভারকেয়ারে চিকিৎসায় অবহেলা, চবি শিক্ষকের সন্তানের মৃত্যু

প্রতিবেদক
AlorDhara24
December 23, 2024 8:17 am

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকের অবহেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষকের সন্তানের মৃত্যুর অভিযোগ উঠেছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন চবি’র বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবু বকর ছিদ্দিক।

গত ১৯ ডিসেম্বর এ ঘটনা ঘটে।

 

তিনি বলেন, আমার স্ত্রীর ডেলিভারির জন্য এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে তারা চিকিৎসায় অবহেলা করে।

যে বিশেষজ্ঞ ডাক্তারকে দেখানোর কথা, তিনি অনেক দেরিতে আসেন। হাসপাতাল কর্তৃপক্ষ বাচ্চা মারা যাওয়ার কোনো সুনির্দিষ্ট কারণও দেখাতে পারেনি।

অধ্যাপক আবু বকর ছিদ্দিকের স্ত্রী এভারকেয়ার হাসপাতালের গাইনির সিনিয়র কনসালটেন্ট ডা. সানজিদা কবিরের তত্ত্বাবধানে ছিলেন। তার সব রিপোর্ট ঠিকঠাক ছিলো।

নরমাল ডেলিভারি সম্ভব না হলে সিজার করার অনুমতিও দেওয়া হয় বলে জানান তিনি।

 

তিনি বলেন, ১৯ ডিসেম্বর ভোররাত ৪টার দিকে তার স্ত্রী প্রসব বেদনা অনুভব করেন। এরপর ভোর সাড়ে ৫টায় এভারকেয়ারে পৌঁছে ডা. সানজিদা কবিরকে ফোন করে বিষয়টি অবহিত করা হয়। চিকিৎসক জরুরি বিভাগে ভর্তি হতে বলেন এবং শীঘ্রই আসবেন বলে জানান। কিন্তু এসেছেন রাত সাড়ে ৯টায়। পরে ১০টা ৫২ মিনিটে নবজাতক বিশেষজ্ঞ একজন ডাক্তার বললেন- মৃত বাচ্চা প্রসব হয়েছে।

তিনি দাবি করেন, ডা. সানজিদা কবির আসার আগেই অন্য চিকিৎসকদের আনাড়িপনায় গর্ভস্থ শিশুর মৃত্যু হয়। সুস্থ শিশুর হার্টবিট হঠাৎ কেন বন্ধ হয়ে গেল, তার কোনও সন্তোষজনক ব্যাখ্যা তারা দিতে পারছেন না। এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ কেন ডা. সানজিদা কবিরকে আসতে আদেশ না দিয়ে অন্য চিকিৎসককে দিয়ে ডেলিভারির ব্যবস্থা করলেন তাও পরিস্কার নয়।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির–এর সাথে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান

দেশকে ভালোবাসেন জনগণকে ভালোবাসেন : সেলিম প্রধান

হাসিনার আমলে উচ্চ প্রবৃদ্ধির বিষয়টি ‘ভুয়া’, রয়টার্সকে ড. ইউনূস

রূপগঞ্জে সেনাবাহিনীর দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন!

সাউথইস্ট ব্যাংকের জালিয়াতি, খেলাপি হয়েও এমপি হন তারা

নির্বিঘ্নে নববর্ষবরণে র‌্যাবের ১৫ পদক্ষেপ

নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেতা তনু

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে লন্ডন হয়ে যুক্তরাষ্ট্র যাবেন খালেদা জিয়া

চাকুরিচ্যুতি থেকে কারাবরণ—তবুও মচকাননি ডা. মুজিবুর রহমান

error: Content is protected !!