Friday , 17 January 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

কুমিল্লা মহানগর আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রতিবেদক
AlorDhara24
January 17, 2025 10:00 am

কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম শিকদারকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

শুক্রবার (১৭ জানুয়ারি) কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, শুক্রবার ভোরে সেনাবাহিনীর সদস্যরা কবিরুল ইসলাম সিকদারকে থানায় হস্তান্তর করেছে।

এর আগে রাতে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোগলটুলি এলাকায় কবির শিকদারের বাড়িতে অভিযান চালানো হয়।

ওই সময় কবির সিকদার বাড়িতেই ছিলেন। তাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয়।

যৌথবাহিনীর সূত্রে জানা গেছে, কবির সিকদারের গত জুলাই-আগস্ট মাসের আন্দোলনে সক্রিয় ভূমিকা ছিল।

সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী, তিনি আওয়ামী লীগ অনুসারীদের পুনরায় সংগঠিত করার চেষ্টা চালাচ্ছিলেন।

এছাড়া আসন্ন ১৮ জানুয়ারি আওয়ামী লীগের ঘোষিত হরতাল সফল করতে তিনি সক্রিয় ভূমিকা নিচ্ছিলেন বলে জানা গেছে। গ্রেপ্তার কবির শিকদারের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।

 

কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে গ্রেপ্তার কবির শিকদারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

পূর্বাচলে ডাকাতির মালামালসহ ৬ ডাকাত গ্রেপ্তার, মাইক্রোবাস জব্দ

নারায়ণগঞ্জে বিভাগীয় কমিশনারের দিনব্যাপী নানা প্রকল্পের উদ্বোধন ও সরকারি দপ্তর পরিদর্শন

ঘন কুয়াশায় দিনের তাপমাত্রা কমবে দুই ডিগ্রি

রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা প্রাণনাশের হুমকির অভিযোগ

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ-ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

ছয় মাসের সাফল্য-চ্যালেঞ্জের খতিয়ান নিয়ে সাংবাদিকদের মুখোমুখি চট্টগ্রামের ডিসি জাহিদ

হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোক বর্তিকা বইয়ের মোড়ক উন্মোচন

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

তুরস্কে স্কি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৭৬

সিদ্ধিরগঞ্জে পদ্মা ডিপোর মিটার ম্যান কেরানীগঞ্জের শুভ এখন কোটিপতি !

error: Content is protected !!