Sunday , 9 February 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

ককটেল ফাটিয়ে পিস্তল ঠেকিয়ে দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণালঙ্কার লুট

প্রতিবেদক
AlorDhara24
February 9, 2025 8:53 am

কুমিল্লার চৌদ্দগ্রামে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও পিস্তল ঠেকিয়ে স্বর্ণের দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে একদল ডাকাত।

শনিবার (৮ ফেব্রুয়ারি) চৌদ্দগ্রাম উপজেলা মিয়াবাজার মসজিদ মার্কেটের নিচতলার প্রীতি জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

এসময় ডাকাত ডাকাত বলে চিৎকার করায় মোশারফ হোসেন নামের এক ব্যবসায়ীকে গুলি করেছে ডাকাতরা।

 

মসজিদ মার্কেটের ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যায় প্রীতি জুয়েলার্সসহ আশপাশের দোকানগুলোতে ক্রেতারা জুয়েলারি দেখছিলেন।

এসময় একই মার্কেটের দোতালায় মসজিদে এশার নামাজ চলছিল। হঠাৎ পৌনে ৮টার দিকে পাঁচ-সাতজনের একটি ডাকাত দল ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পিস্তল নিয়ে প্রীতি জুয়েলার্সে ঢুকে সবাইকে জিম্মি করে ৩৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।

এসময় পাশের বিসমিল্লাহ টেলিকমের মোশারফ হোসেন ডাকাত ডাকাত বলে চিৎকার করায় তাকে গুলি করে ডাকাতরা।

ব্যবসায়ী রবিউল হোসেন মিলন বলেন, এশার নামাজের শেষ পর্যায়ে ককটেল ও গুলির আওয়াজ শুনতে পাই।

পরে বেরিয়ে দেখি মসজিদ মার্কেটের নিচতলার প্রীত জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে।

 

প্রীতি জুয়েলার্সের স্বত্বাধিকারী রবীন্দ্র দত্ত বলেন, ভাতিজা পলাশ দত্ত দোকানে ছিল। রাত ৮টার দিকে একদল ডাকাত ককটেল ফাটিয়ে ও পিস্তল ঠেকিয়ে সবাইকে জিম্মি করে আনুমানিক ৩৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। পরে ব্যবসায়ীরা সন্দেহভাজন এক ডাকাতকে আটক করতে সক্ষম হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আটক ব্যক্তিকে থানায় নিয়ে যায়। এছাড়া একটি মাইক্রোবাসও উদ্ধার করে পুলিশ।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, এ ব্যাপারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

হাম-রুবেলা নির্মূলে নাসিকের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু আগামীকাল

প্রগতি হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুর রহমান মোল্লা

পিরোজপুরে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী বাবা-ছেলে নিহত

ইসরায়েলি নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ-এর পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা

বকেয়া বেতন না পেয়ে শ্রমিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

বন্দরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রায়হান কবির

শিমরাইল আন্তঃজিলা শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

৮ দাবিতে আন্দোলনে এটিআই শিক্ষার্থীরা

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজারে চলছে লেনদেন

error: Content is protected !!