Tuesday , 24 December 2024 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

প্রকৃত আন্দোলনকারীদের চিহ্নিত করে সংগঠিত করতে হবে: শাহজাহান চৌধুরীপ্রকৃত আন্দোলনকারীদের চিহ্নিত করে সংগঠিত করতে হবে: শাহজাহান চৌধুরী

প্রতিবেদক
AlorDhara24
December 24, 2024 9:51 am

মহানগর জামায়াতে ইসলামীর আমির শাহজাহান চৌধুরী বলেছেন, ৫ আগস্টের আগের শত্রুরা নতুন পরিচয়ে আবারও মাঠে নেমেছে। তাদেরকে প্রতিহত করতে না পারলে বিরাট একটি অধ্যায় ছাত্রজনতাকে আবারও অতিক্রম করতে হবে।

না হয় ১৯৭১ সাল পরবর্তী সেই কালো অধ্যায়ের সম্মুখীন হবে দেশ। প্রকৃত আন্দোলনকারীদের চিহ্নিত করে আমাদের সংগঠিত করতে হবে; যাতে ১৯৭১ সালের মতো ভুয়া মুক্তিযোদ্ধার উদ্ভব না হয়।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৩৬ জুলাই রয়েল বেঙ্গল টাইগারের মতো হুঙ্কার দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে ছাত্রজনতা।

সেদিন বাংলাদেশের সকল শ্রেণি-পেশার মানুষ ছাত্রদের পাশে দাঁড়াতে রাস্তায় নেমে এসেছিল।

 

দলের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও মহানগর নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম, মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান।

 

উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, প্রফেসর সাইফুল্লাহ, কোতোয়ালী থানা আমির মুহাম্মদ আমির হোসাইন, ডবলমুরিং থানা আমির ফারুকে আজম, চকবাজার থানা আমির আহমেদ খালেদুল আনোয়ার, পাঁচলাইশ থানা আমির মাহবুবুর রহমান রুমি প্রমুখ।

মতবিনিময় সভায় শহীদ পরিবারের সদস্যদের মধ্যে বক্তব্য দেন ফয়সাল আহমেদ শান্তর মা কহিনুর আক্তার, কাউছার হামিদের মা নুর জাহান। আহতদের মধ্যে তাওহিদুল ইসলাম, নুর হোসেন, মোহাম্মদ ওয়ালি হোসেন, মিছবাহ উদ্দিন, মাহবুব তালুকদার, জাহাঙ্গীর আলম, সাইয়েদ মাহমুদুল হাসান ও মুহাম্মদ ইমরান হোসেন এবং আহত জুবায়েরের মা দিলোয়ারা বেগম।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

বকেয়া বেতন না পেয়ে শ্রমিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

৭০ জঙ্গিসহ ৭০০ বন্দি এখনও পলাতক: আইজি প্রিজন

ফতুল্লা থানাধীন পঞ্চবটিস্থ বধ্যভূমিতে পুলিশ সুপার মহোদয়ের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

সাংবাদিক ভূইয়া কাজল এর ঈদ শুভেচ্ছা

নারায়ণগঞ্জ-৪ আসনে জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন মনির হোসেন কাসেমী

খুনের স্বীকারোক্তি, নিহত লামিয়ার স্বামী ইয়াসিন ৫ দিনের রিমান্ডে

দেওভোগে জান্নাত কনভেনশন হল-২ এর শুভ উদ্বোধন

কর্মী ও অসুস্থ রোগীদের খোঁজ-খবর নিলেন জামায়াত নেতা মাওলানা মইনুউদ্দিন আহমাদ

বিনিয়োগ সম্মেলনে কেমন সাড়া পেলো বাংলাদেশ?

আমেরিকার সমাজ-সংস্কৃতির অপরিহার্য অংশ হবে বাঙালিরা: নিউইয়র্ক বইমেলায় রেহমান সোবহান

error: Content is protected !!