Saturday , 15 August 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
AlorDhara24
August 15, 2026 5:05 pm

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটল। IBAS++ সিস্টেমের মাধ্যমে আজ ১৫-৮-২৬ ইং শনিবার সকাল ১১ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশের সর্বোচ্চ সংখ্যক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর মাঝে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানটি জেলা পর্যায়ে সরাসরি সম্প্রচার করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা জুম প্ল্যাটফর্মের অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর। তাদের অবসর জীবন যাতে সম্মান ও স্বাচ্ছন্দ্যের হয়, সেজন্য সরকার ডিজিটাল পদ্ধতিতে দ্রুত এবং স্বচ্ছভাবে অর্থ প্রদানের ব্যবস্থা করেছে।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আলীনুর খান, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আনোয়ার হোসেন এবং জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান।

জেলা প্রশাসক মো. রায়হান কবির আগত শিক্ষক-কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা কষ্ট করে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এজন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। জেলা প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও আপনাদের জন্য সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।

শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ বিভাগের তথ্য অনুযায়ী, IBAS++ এর মাধ্যমে আজ একযোগে সারাদেশের ৬৪টি জেলার ১ লাখ ২৩ হাজার অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীকে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান করা হয়। এর মধ্যে নারায়ণগঞ্জ জেলাতে সুবিধা পেয়েছেন ৩২৬ জন শিক্ষক-কর্মচারী।

উপস্থিত শিক্ষকরা ডিজিটাল পদ্ধতিতে সরাসরি ব্যাংক হিসাবে অর্থ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, আগে মাসের পর মাস অফিসে ঘোরার প্রয়োজন হতো, এখন ঘরে বসেই সুবিধা পাওয়া যাচ্ছে।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসন জানায়, পর্যায়ক্রমে যারা এখনো তালিকাভুক্ত হননি তাদেরও দ্রুত এই সুবিধার আওতায় আনা হবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

হাফিজুর রহমান শফিকের গ্রেফতারের তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি এনজেইউ নেতৃবৃন্দের

ভাসানচরকে হাতিয়া থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের প্রতিবাদ

সিদ্ধিরগঞ্জে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, লাখ টাকায় ধামাচাপা

ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামাত আয়োজনে প্রস্তুতিমূলক সভা

“জব ফেয়ার ২০২৬”: উদ্বোধনে কর্মসংস্থান একটি জাতির অগ্রগতির মূল চাবিকাঠি: ডিসি রায়হান কবির

ঘন কুয়াশা: রংপুরে সকালেই সড়কে ঝরল ৫ জনের প্রাণ

সোনারগাঁয়ে ফার্মেসিতে ভ্রাম্যমান আদালতের অভিযান,৪ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

সামাজিক ইফতার বন্ধে পুলিশ পাঠানোর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

জলবায়ু সংকট মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি: ড. ইউনূস

সোনারগাঁ‌য়ে যুবদল নেতার নেতৃ‌ত্বে হামলা ও কে‌া‌টি টাকার মালামাল লুটপা‌টের অ‌ভি‌যোগ

error: Content is protected !!