Saturday , 28 December 2024 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৫

প্রতিবেদক
AlorDhara24
December 28, 2024 4:55 pm

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ পাঁচজন নিহত হয়েছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে জেলার কাহালু উপজেলার দরগাহাটে ট্রাকের ধাক্কায় ভ্যানে থাকা বাবা-মেয়েসহ তিনজন, গাবতলী উপজেলায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গৃহবধূ ও অপরজন ট্রেনে কাটা পড়ে মারা যান।

বগুড়ার কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহিন জানান, সকাল ১০টার দিকে কাহালু উপজেলার দরগাহাট এলাকায় একটি যাত্রীবাহী অটোরিকশা ভ্যান চলন্ত অবস্থায় বিকল হয়ে যায়। এ সময় পেছন থেকে নওগাঁগামী একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে যাত্রীরা ছিটকে পড়ে যায় এবং ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়।

যাত্রীবাহী ভ্যানে থাকা কাহালু উপজেলার নারহট্ট এলাকার মো. ফারুক (৪০) ও তার শিশু কন্যা হুমায়ারা (৭) ও ভ্যানচালক শাহিনুর রহমানের (৪৫) ঘটনাস্থলেই মৃত্যু হয়।

 

খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করেন এবং মরদেহগুলো বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।

এদিকে বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূ রেশমি খাতুন নিহত হয়েছেন। রেশমি গাবতলী উপজেলার বালিয়াদিঘীর কালাইহাটা এলাকার যুবায়ের হোসেনের স্ত্রী।

 

বগুড়ার গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল জানান, স্বামী-স্ত্রী মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথিমধ্যে অসাবধানতাবশত স্ত্রী মোটরসাইকেল থেকে পড়ে যান এবং পেছনে থাকা বালুবাহী একটি ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

এছাড়া বগুড়া সদর থানার নারুলী ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজমুল হক জানান, সকাল ১০টার দিকে বগুড়া শহরের নারুলী গণকবর এলাকায় ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী মো. ফরিদ (৩৬) নিহত হয়েছেন। তিনি সারিয়াকান্দি উপজেলার মৃত সিরাজুলের ছেলে। করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিহত হন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহতের স্বজনরা জানান, ফরিদ মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ ঘটনায় রেলওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ফতুল্লা মডেল থানা আকস্মিক পরিদর্শনে জেলা প্রশাসক মো: রায়হান কবির

শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা

শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা

সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁবাসীর ইজ্জত রক্ষার্থে নির্বাচনে অংশগ্রহন করছি : গিয়াসউদ্দিন

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

রূপগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের থানা কমিটির পুনর্গঠন সভাপতি মাওলানা ইউসুফ ফরীদী, সম্পাদক মাওলানা হাসান মহসিন

যুক্তরাষ্ট্র ভ্রমণে যুক্তরাজ্য-জার্মানি-কানাডার নতুন সতর্কতা জারি

রূপগঞ্জে ভোজ্য তেলে ভেজাল: দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় বৃক্ষরোপণে, ডিসি মো: রায়হান কবির

রাজশাহীতে সার্বিক নিরাপত্তায় র‍্যাব, ঈদগাহে ডগ স্কোয়াডের তল্লাশি

দৈনিক ইয়াদ পএিকার সম্পাদক, সিনিয়র সাংবাদিক তোফাজ্জল হোসেন মারা গেছে

error: Content is protected !!