নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভেজাল তেল উৎপাদন ও অনুমোদনহীন লেবেল ব্যবহারের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে দেখা যায়, কিছু অসাধু ব্যবসায়ী নিম্নমানের তেল ও রাসায়নিক মিশিয়ে ভেজাল তেল তৈরি করে তা ভোজ্য তেল হিসেবে বাজারে বিক্রি করছিল।
এছাড়া কৃষিকাজে ব্যবহৃত তেলও ভোজ্য তেল হিসেবে বিক্রির চেষ্টা করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।
র্যাব-১১ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।



















