Friday , 19 June 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় বৃক্ষরোপণে, ডিসি মো: রায়হান কবির

প্রতিবেদক
AlorDhara24
June 19, 2026 9:53 am

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :  জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”-এর আওতায় আজ রূপগঞ্জ উপজেলার সহিতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন, রূপগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পরিবেশ সংরক্ষণ আজ শুধু একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়বদ্ধতা। বৃক্ষ আমাদের অক্সিজেন, খাদ্য, আশ্রয় ও জীববৈচিত্র্যের অন্যতম উৎস। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রত্যেক নাগরিককে বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণে এগিয়ে আসতে হবে। সরকারের এই মহৎ উদ্যোগ সফল করতে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “রূপগঞ্জকে একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও সবুজ উপজেলা হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের পরিবেশ রক্ষার অগ্রদূত। তাদের মাঝে বৃক্ষপ্রেম ও পরিবেশ সচেতনতা সৃষ্টি করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি, সভাপতি ও সহকারী কমিশনার ভূমিগণ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করেন। এ সময় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

উপজেলা প্রশাসন জানায়, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত লক্ষ্য পূরণে রূপগঞ্জের সব ইউনিয়ন ও প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যা কার্যক্রম চলমান থাকবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

বকেয়া বেতন না পেয়ে শ্রমিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

২৫২ জনকে নিয়োগ দেবে নৌবাহিনী, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

সোনারগাঁ‌য়ে এএন‌জেড টেক্সটাইল মিল‌সে হামলা ও লু‌টের অ‌ভি‌যোগ

আইনজীবী হত্যার তদন্তের নির্দেশ, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

সোনারগাঁয় ৭০ বছরের বৃদ্ধা সন্ধ্যা রানী নিখোঁজ, সন্ধানের আবেদন

ফতুল্লা থানাধীন পঞ্চবটিস্থ বধ্যভূমিতে পুলিশ সুপার মহোদয়ের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

আ.লীগ নেতা গ্রেফতারে আড়াইহাজারে মিষ্টি বিতরণ!

ফের ৩ রিমান্ডে সালমান-মামুন

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬

হাফিজুর রহমান শফিকের গ্রেফতারের তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি এনজেইউ নেতৃবৃন্দের

error: Content is protected !!