Sunday , 30 March 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

রাজশাহীতে সার্বিক নিরাপত্তায় র‍্যাব, ঈদগাহে ডগ স্কোয়াডের তল্লাশি

প্রতিবেদক
AlorDhara24
March 30, 2025 10:34 am

ঈদের ছুটিতে রাজশাহীর নিরাপত্তায় মাঠে থাকবে র‌্যাব। ঈদ জামাত ছাড়াও সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করবে পুলিশের বিশেষায়িত এই ফোর্স।

রোববার (৩০ মার্চ) সকালে হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা পর্যবেক্ষণ শেষে র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল রাজেক এ তথ্য জানান।

তিনি জানান, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব মাঠে থাকবে এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ সকালে রাজশাহীর প্রধান ঈদগাহ হযরত শাহ মখদুম (রহ.) এর নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব-৫ এর একটি দল ঈদগাহ মাঠে যায়। এসময় র‌্যাবের ডগ স্কোয়াড মাঠে নিরাপত্তা তল্লাশি চালায়। পরে র‌্যাব -৫ এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল রাজেক র‌্যাবের নিরাপত্তা পরিকল্পনার কথা জানান।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহীর ঈদগাহগুলোতে এরই মধ্যে প্রস্তুতি শেষ হয়েছে। মুসল্লিদের জন্য শামিয়ানা টাঙানো ছাড়াও বেশিরভাগ ঈদগাহের সামনে তৈরি করা হয়েছে তোরণ।

রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে। তবে আবহাওয়া প্রতিকূল হলে একই সময়ে ঈদ জামাত অনুষ্ঠিত হবে হবে হযরত শাহ মখদুম (রহ.) দরগা কেন্দ্রীয় জামে মসজিদে। প্রধান জামাতে ইমামতি করবেন নগরীর রাজারহাতা জামে মসজিদের খতিব মাওলানা কাওসার হোসাইন। তাকে সহযোগিতা করবেন তেরখাদিয়া জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ সোয়েব হোসেন।

ঈদের দ্বিতীয় প্রধান জামাত টিকাপাড়া ঈদগাহে অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। এখানে দ্বিতীয় ঈদ জামাত হবে সকাল সাড়ে ৮টায়। সকাল সোয়া ৮টায় রাজশাহীর তৃতীয় বড় ঈদ জামাত হবে নগরীর সাহেববাজার বড় রাস্তায় সড়কে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল ৮টায়। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে আহত ২০

সোনারগাঁয়ে নতুন ওসি: অপরাধ দমনে পরিচিত গোলাম সারোয়ার দায়িত্ব গ্রহণ

তোমরা অত্যন্ত মেধাবী ভবিষ্যতে ভালো করতে হবে -অধ্যক্ষ

রূপগঞ্জে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ী বাদশা মিয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ-প্রচার, থানায় জিডি

‘তৃণমূলের উন্নয়নই সরকারের অগ্রাধিকার’: ডিসি রায়হান কবির

ভ্যাট-ট্যাক্সের চাপে রং ব্যবসায় হাহাকার

জলবায়ু সংকট মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি: ড. ইউনূস

রূপগঞ্জ পানি শোধনাগার চালু হলে ঢাকায় দৈনিক ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি সরবরাহ সম্ভব: মির্জা ফখরুল

নারায়ণগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

error: Content is protected !!