Thursday , 27 March 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

ডিএসসিসির মেয়র পদে বসতে পারবেন ইশরাক?

প্রতিবেদক
AlorDhara24
March 27, 2025 12:05 pm

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সবশেষ নির্বাচনের ফল বাতিল করে বিএনপি দলীয় মেয়র প্রার্থী ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। তবে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পর এরই মধ্যে ৫ বছর পার হয়েছে। ফলে এ রায়ের পর প্রশ্ন দেখা দিয়েছে, মেয়র পদে ইশরাক হোসেন বসতে পারবেন কি না?

এ বিষয়ে বৃহস্পতিবার (২৭ মার্চ) জানতে চাওয়া হয় ইশরাক হোসেনের আইনজীবী অ্যাডভোকেট তাহেরুল ইসলাম তৌহিদের কাছে। জাগো নিউজকে তিনি বলেন, নির্বাচনের পাঁচবছর পার হয়ে গেছে। সেক্ষেত্রে ইশরাক হোসেনের মেয়রের দায়িত্ব পাওয়ার বিষয়টি নির্বাচন কমিশন দেখবে। আদালত মেয়র ঘোষণা করেছেন। কবে, কীভাবে তিনি মেয়রের দায়িত্ব পাবেন সেটা নির্বাচন কমিশনের বিষয়।

অ্যাডভোকেট তাহেরুল ইসলাম তৌহিদ আরও বলেন, ২০২০ সালের সিটি করপোরেশন নির্বাচনে ভোট চুরি হয়েছিল। প্রকাশ্যে নৌকা মার্কায় সিল মারতে বাধ্য করা হয়েছিল। এজন্য তখন আমরা মামলা করেছিলাম।

এর আগে আজ বৃহস্পতিবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে রায় দেন।

আদেশে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী ঘোষিত সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে সরকারের গেজেট বাতিল করা হয়। একই সঙ্গে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেন। রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

বোমা হামলার হুমকি পাওয়া সেই বিমানে তল্লাশি চলছে

রূপগঞ্জের আন্ডা রফিকের বিরুদ্ধে অনিয়মের নানা তথ্য

সিআইডি পরিচয়ে অপহরণের চেষ্টার ঘটনা রূপগঞ্জ থানায় তিন পুলিশ সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

না’গঞ্জ-৪ আসনে আপনারা যদি খেজুর গাছ মার্কায় ভোট দেন, সে-ই ভোটটি পরবে ধানের শীষে: রুহুল আমিন

রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা-লুটপাট, গুলিবিদ্ধসহ আহত ১০

ফতুল্লায় আনসার সদস্যের বৃক্ষরোপণ ও বিতরণ

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা- ২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

অস্ত্র ঠেকিয়ে ছিনতাই মামলায় ৪ জনের যাবজ্জীবন

জাতীয় যুব দিবসে টংগীবাড়ী উপজেলা কার্যালয়ের নানা কর্মসূচি

error: Content is protected !!