Tuesday , 11 February 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

টি আই আবু নাঈমের বিরুদ্ধে সাইনবোর্ডে চাঁদাবাজি ও মসজিদ ভাঙ্গার হুমকির অভিযোগ

প্রতিবেদক
AlorDhara24
February 11, 2025 2:05 pm

টি আই আবু নাঈমের বিরুদ্ধে সাইনবোর্ডে চাঁদাবাজি ও মসজিদ ভাঙ্গার হুমকির অভিযোগ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

অনিয়ম,চাঁদাবাজি,বিভিন্ন দুর্নীতি ও হুমকির অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের শিমরাইল পুলিশ ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর (টি আই) আবু নাঈম সিদ্দিকীর বিরুদ্ধে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) চাঁদাবাজি ও হুমকির ঘটনায় টিআই আবু নাঈম সিদ্দিকীর বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের আইজিপি ও অতিরিক্ত আইজিপি (অপরাধ-৩) বরাবর লিখিত অভিযোগ দেন আঁখিনুর চৌধুরী নামে এক সাংবাদিক।

অভিযোগ সূত্রে জানা যায়, আবু নাঈম সিদ্দিকী নারায়ণগঞ্জের শিমরাইল-সাইনবোর্ড হাইওয়ে পুলিশের ইন্সেপেক্টর (টিআই) হিসেবে যোগদান করার পর থেকে অবৈধভাবে শিমরাইল (চিটাগাং রোড) সাইনবোর্ডের উত্তর ও দক্ষিন পাশে ঘর নির্মাণ করে গাড়ীর কাউন্টারসহ বিভিন্ন ধরনের দোকান ভাড়ার নামে মোটা অংকের চাঁদা আদায় করে আসছে। টিআই আবু নাঈমকে দিনের বেলায় সড়কে দেখা না গেলেও রাতের বেলা বিভিন্ন সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের সাথে নিয়ে সাইনবোর্ড ও চিটাগাং রোড এলাকায় অবৈধ ভাবে গড়ে ওঠা দোকান থেকে নিয়মিত চাঁদা আদায়সহ মহাসড়কে চলাচলকারী গাড়িগুলোকে আটকিয়ে মামলার ভয়-ভীতি দেখিয়ে মোটা অংকের অর্থ আদায় করছে প্রতিদিন। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর আবু নাঈম সিদ্দিকী শিমরাইল- সাইনবোর্ড এলকার মাদক ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতায় মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন থেকে চাঁদাবাজি করে জনসাধারণকে অতিষ্ঠ করে তোলার ঘটনাও অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে ওই সাংবাদিক আরও উল্লেখ করেন, আবু নাঈমের এসব অবৈধ কর্মকান্ডের প্রতিবাদ করে আসছে মসজিদে রাসুলুল্লাহ (সা:) জামে মসজিদের কর্তৃপক্ষ। মসজিদের কর্তৃপক্ষ তার বিরুদ্ধে প্রতিবাদ করায় বেশ কয়েকদিন যাবৎ উত্তর সাইনবোর্ড এ নির্মাণাধীন মসজিদে রাসুলুল্লাহ (সা:) জামে মসজিদের নির্মাণ কাজে বাধা প্রদান করে আসছে পাশাপাশি মসজিদে রাসুলুল্লাহ(সা:) জামে মসজিদ ভাঙ্গার হুমকি দিয়েছেন।

গত সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত দেড়টার সময় মসজিদের ইমাম ও মোয়াজ্জিনের জন্য থাকার ঘর নির্মাণের জন্য ট্রাক মাটি ফেলে যাওয়ার পর টি আই নাঈম সিভিল পোশাকে ১০-১২ জন পরিবহন চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের নিয়ে মসজিদ ও মোয়াজ্জিনের থাকার ঘর ভেঙ্গে দেওয়ার চেষ্টা করে। এসময় প্রদিবাদ করলে বেশ কয়েকজন সংবাদকর্মীকে মিথ্যা মামলায় জড়ানো ও মুঠোফোনে বিভিন্নভাবে হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে শিমরাইল পুলিশ ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আবু নাঈম সিদ্দিকী বলেন, মহাসড়কের পাশে যে অবৈধ স্থাপনা ছিলো সেগুলো নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ (সওজ) কর্তৃপক্ষ উচ্ছেদ করেছে কিছুদিন আগে। সেখানে আমরা হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও ডিএমপি পুলিশ সদস্যরা উপস্থিত ছিলাম। তারা মূলত মসজিদের নাম বিক্র করে সরকারি জায়গা দখলের পায়তারা করছে।

আমার বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে তা সম্পূর্ন মিথ্যা। আমার বিরুদ্ধে আনিত অভিযোগের সাথে যদি জড়িত থাকি তাহলে উর্দ্ধতন কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে ব্যবস্থা নিবে

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

বুবলি যুব কল্যাণ সংস্থার উদ্যোগে চাষাঢ়ায় দিনব্যাপী বসন্ত মেলা অনুষ্ঠিত 

পৈত্রিক মৎস্য খামারে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী

জামায়াত ইসলামী ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন

ট্রেনে ঈদযাত্রা: স্কুলব্যাগে মিললো সাড়ে ৩৩ হাজার পিস ইয়াবা

ঝালকাঠিতে পরিত্যক্ত জমিতে তুলা চাষে সাফল্য

অনিয়মের অভিযোগে কুবি রেজিস্ট্রারকে বাধ্যতামূলক ছুটি

ট্রাফিক ইনচার্জ আব্দুল করিমকে বিদায় সংবর্ধনা নারায়ণগঞ্জ জেলা পুলিশের

জ্ঞান অর্জনের জন্য বই পড়ার বিকল্প নেইঃ আবদুল জব্বার

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র মাসিক সভা অনুষ্ঠিত

দেওভোগে জান্নাত কনভেনশন হল-২ এর শুভ উদ্বোধন

error: Content is protected !!